একদিকে দেশে করোনার আতঙ্ক তার মধ্যে ফের দেশের দুই রাজ্যে কয়েক হাজার কর্মী নিয়োগের বিজ্ঞাপ্তি জারি করেছে ভারতীয় ডাক বিভাগ। বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে দেশের দুই রাজ্য অর্থাৎ বিহার ও মহারাষ্ট্র এ মোট ৪৩৬৮ শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে বিহারে ১৯৪০ শূন্যপদ এবং মহারাষ্ট্রে ২৪২৮ শূন্যপদ পূরণ করা হবে । দেশের যে কোনো প্রান্ত থেকে আবেদন করা যাবে ।
পদের নাম : পোস্ট মাস্টার, সহকারী পোস্ট মাস্টার ও পোস্ট পিওন পদে নিয়োগ করা হবে ।
যোগ্যতা : সরকারি অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরিক্ষা পাশ করলে এই শূন্যপদ গুলিতে আবেদন করা যাবে ।
এছাড়াও কমপক্ষে ৬০ দিনের কম্পিউটার নলেজ থাকলে আবেদন করতে অগ্রাধিকার পাবেন ।
বয়স : ২৭/০৪/২০২১ অনুযায়ী বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হলে আবেদন করা যাবে এছাড়াও মহিলা ও সংরক্ষিতদের জন্য সরকারি ভাবে যে বয়সের ছাড় থাকে সেভাবেই থাকবে।
আবেদন ফি : সাধারণ ও ওবিসি দের জন্য আবেদন ফি হিসাবে ১০০ টাকা দিতে হবে এবং মহিলা ও অন্যান্য সংরক্ষিতদের জন্য কোনো আবেদন ফি লাগবেনা । Application link & official Website
নিয়োগ প্রক্রিয়া : কোনো পরিক্ষা ছাড়াই শুধু মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে তৈরী হবে মেধা তালিকা আর সেখানে আপনার নাম থাকলে আপনি যোগ্য হিসাবে বিবেচিত হবেন।।
আবেদনের শেষ তারিখ : ২৬/০৫/২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন ।
আবেদন প্রক্রিয়া : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে , ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে । এছাড়াও আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ফোলো করুন ।

