রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য ফের সুখবর। ফের রাজ্যের মাটিতে বেশ কিছু সংখক কর্মী নিয়োগের বিজ্ঞাপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের পারমানবিক শক্তি দফতর। বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে , ড্রাইভার ,ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও ক্যান্টিন এটেন্ডেন্ট পদে এই নিয়োগ করা হবে। দেশের তথা রাজ্যের যে কোনো জায়গা থেকে আবেদন করা যাবে। এমনকি কর্মস্থল দেওয়া হবে পশ্চিমবঙ্গেই।
মোট শূন্যপদ : ড্রাইভার ,ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও ক্যান্টিন এটেন্ডেন্ট এবং আরও অন্যান্য পদ মিলে মোট ৩৯ শূন্যপদ পূরণ করা হবে।
যোগ্যতা : শুধুমাত্র মাধ্যমিক পাস করলে উপরোক্ত শূন্যপদ গুলিতে আবেদন করতে পারবে এছাড়াও কিছু কিছু পদের জন্য সাধারণ অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এই শূন্যপদে আবেদন করতে পারবে।
বয়স : ০১/০১/২০২১ অনুযায়ী ১৮ - ২৭ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং যারা বিভিন্ন সংরক্ষণ ক্যাটেগরিতে পড়েন তাদের জন্য অতিরিক্ত বয়সের ছাড় দেওয়া হবে এমনটাই বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে।
মাসিক বেতন : সাধারণত মাসিক বেতন হিসাবে ১৮ হাজারের বেশি হবে তবে বিভিন্ন পদের জন্য বেতন কাঠামো বিভিন্ন হতে পারে।
আবেদন ফী : উপরোক্ত সব পদের ক্ষেত্রে আবেদন ফী হিসাবে মোট ১০০ টাকা ধার্য করা হয়েছে এছাড়াও সংরক্ষণ ক্যাটেগরি ও মহিলাদের জন্য কোনো আবেদন ফী দিতে হবে।
আবেদন প্রসেস : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আবেদন করার লিংক দেওয়া হলো সেখান থেকে আবেদন করে নিতে পারেন। CLICK HERE FOR ONLINE APPLICATION
আবেদন শেষ তারিখ : আগামী ২০/০৫/২০২১ এর মধ্যে আবেদন করতে হবে।

