কবে প্রাথমিকের Tet পরীক্ষার ফল প্রকাশ? Wb Primary Tet Result date 2021

 কবে প্রাথমিকের টেট পরীক্ষার ফল প্রকাশ?  



গত কয়েক বছর পেরিয়ে গেলো টেট পরীক্ষায় আবেদন করার, অবশেষে এ বছরের শুরু তে নেওয়া হল সেই ২০১৭ সালের প্রাইমারি টেট পরীক্ষা । ২০১৭ সালে পর পর দুবার আবেদন পদ্ধতি চালু করা হয় কিন্তু তবুও বেশি সংখ্যক আবেদন পত্র জমা পরেনি। সরকারি সুত্রে জানা গিয়েছে মোট ২.৫ লক্ষ হবু শিক্ষক প্রাথমিক শিক্ষক পদে আবেদন করে। যদিও গত বারের থেকে আবেদনের সংখ্যা কম ছিল তবুও কম্পিটিশন ছিল পর্যায়ের। এটাও অনুমান করা হচ্ছে এবছর পাশের হারও কম হতে পারে । তবে পাশ করলে চাকরি পাওয়ার সুযোগ বেরে যাবে । 

গত কয়েক মাস আগে মানিক  বাবুর বক্তব্য 

Www.wbbpe.org

তবে ফলাফল নিয়ে কোনো নিশ্চয়তা না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছে বহু প্রার্থী । এদিকে গত কয়েকমাস আগে পর্ষদ সভাপতি মাননীয় মানিক বাবু বলেছিলেন পুজোর আগে প্রাথমিক টেট এর ফলাফল বেরোতে পারে কিন্তু পুজোর আগে মানিক বাবুর গলার সুর হয় একটু অন্য রকম , কিন্তু যেহেতু পুজোর পরে রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চলেছে তাই রাজ্য নিয়োগের পথেও হাটতে পারে বলে অনেকে অনুমান করছে।  

রেজাল্ট নিয়ে নিশ্চয়তা, হতাশ হয়ে নিরুপায় হবু শিক্ষকগন


আর এদিকে 2017 প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছে তাদের সকলের মনে একটাই প্রশ্ন কবে প্রাইমারি টেট এর রেজাল্ট দেবে, এই নিয়ে তারা সকলেই দুশ্চিন্তায় ভুগছে। এমন পরিস্থিতিতে প্রত্যেকটি জেলার DPSC তে সেই জেলার 2017 সমস্ত প্রাইমারি চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে DPSC চেয়ারম্যানের কাছে ডেপুটেশন জমা দিচ্ছে। কারণ বর্তমান যে পরিস্থিতি তাতে সরকারের উপর চাপ সৃষ্টির না করার ফলে সরকার কোনো কাজই ঠিকভাবে করে না।


******************************************