WB Ptet Result declared date, Check wbbpe.org: প্রাথমিক টেট ২০১৭ নিয়ে বওরাট আপডেট।
প্রাইমারি টেট পরীক্ষার রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ । গত ৩ বছর আগে পর পর দুবার অনলাইনের আবেদন ওয়েবসাইট খুলে দেওয়া হয়। প্রথম বার ছিল যাদের ট্রেনিং সম্পূর্ণ ছিল কিন্তু ২০১৭ সালের ডিএলএড প্রশিক্ষণ নেওয়া প্রার্থীরা তখন ছিল বঞ্চিত তাই দীর্ঘ আন্দোলনকে হাতিয়ার করে টেট পরীক্ষায় বসার সুযোগ করে নেই এই প্রার্থীরা। কিন্তু গত ৪ বছর হতে চলেছে এখনো রেজাল্ট বেরোনোর কোন নাম নেই।
প্রাথমিক শিক্ষা দপ্তর সুত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট ২০১৭ সালে মোট ২.৫ লক্ষে মতো হবু শিক্ষক ৩১ শে জানুয়ারি ২০২১ সালের টেট পরীক্ষার দিন হাজির থাকে । এদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় মানিক বাবু গত কয়েক মাস আগে জানিয়েছিলেন এবছর পুজোর আগে টেট পরীক্ষার ফলাফল বের করবে কিন্তু পুজো পেরিয়ে গেলে পর্ষদের তরফে কোনো সাড়া পাওয়া যায়নি । তাই সেই ২.৫ লক্ষ হবু শিক্ষক এখন দুঃচিন্তায় দিন কাটাচ্ছে । এদিকে পর্ষদ সভাপতির সঙ্গে যোগাযোগ করলে তিনি স্পষ্ট জানিয়ে দেন এখন রেজাল্ট বের করার কোনো পরিকল্পনা নেই শিক্ষা পর্ষদের ।
পর্ষদ সভাপতি কথা দিয়ে না রেখে ক্ষুব্ধ বহু হবু শিক্ষক । ইতিমধ্যে জেলায় জেলায় তাদের আন্দোলন শুরু করে দিয়েছে এমনকি প্রত্যেক জেলার DPSC তে পরীক্ষার রেজাল্ট যাতে খুব শীঘ্রই বার করা হয় তার জন্য ডেপুটেশন জমা করা হচ্ছে । তবে তাতে কি হবে? এখনো ধোঁয়ায় দিন কাটাচ্ছে চাকরি প্রার্থীদের দিনকাল।
| Tet Notification | 2017 |
| Tet Exam Held | 31 jan.2021 |
| Result | Coming soon |
| Website | wbbpe.org |
SPECIAL TEACHERS REQRUITMENT :বিশেষ বিদ্যালয়ে বিরাট নিয়োগের বিজ্ঞাপ্তি।
-------------------------------------
