রাজ্যে 15 হাজার শিক্ষক নিয়োগ ঘোষনা শিক্ষামন্ত্রীর। WB Upper Primary Teachers Update ।

দীর্ঘদিন পর অবশেষে জট কাটতে চলেছে এসএসসির নিয়োগে। কয়েক বছর হল টেট পরীক্ষা নেওয়ার কিন্তু  কবে নিয়োগ তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে আপার প্রাইমারি হবু শিক্ষক গন। যদিও কয়েকদিন আগে আদালতের কাছে ১৫ সপ্তাহ সময় চেয়েছে কমিশন কিন্তু তার মধ্যে খুশির খবর শোনালো রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি আজ বিধানসভায় সরাসরি জানিয়েছেন রাজ্যে আর ১৫ হাজার শিক্ষক নিয়োগ হবে আগামী ২ মাসের মধ্যে। 



এদিকে কয়েকদিন আগে তিনি সাংবাদিক সম্মুখে এসে জানান, রাজ্যে পুজোর পরে প্রাথমিকে ১৭০০ শূন্যপদ পূরণ করা হবে। এদিন তিনি প্রাইমারির নিয়োগের পাশাপাশি আরও একাধিক শিক্ষক নিয়োগ নিয়ে আলোকপাত করেন । আপার প্রাইমারি, নবম, দশম, একাদশ সহ দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগ নিয়েও মুখ খুলেন৷ 

পশ্চিমবঙ্গ সহ আরও ৪ রাজ্যে শতাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ 

তিনি আরও জানান রাজ্যের মাননীয়া মূখ্যমন্ত্রী ( Mamata Banerjee)  -র নির্দেশে পুজোর পরে ১৭০০ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে । তিনি আরও জানান মূখ্যমন্ত্রীর নির্দেশে যেমনটা পুজোর আগে ৪০০০ শিক্ষক নিয়োগ করা হয়েছে ঠিক তেমনটাই পুজোর পরে ১৭০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে।  

অন্যদিকে তিনি আরও জানিয়েছিলেন যে, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শিক্ষক নিয়োগ করা হবে শীঘ্রই ইতিমধ্যে ডিআই দের কাছ থেকে শূন্যপদ নিয়ে হিসাব চলছে। সম্ভবত ৪০০০-৫০০০ শূন্যপদে পুজোর পরে নিয়োগ শুরু হবে । 


পোস্ট অফিসে প্রচুর শূন্য পদে নিয়োগ চলছে