পশ্চিমবঙ্গের গ্রন্থাগারে 1500 নিয়োগ । West Bengal Librarian Reqruitment 2021 ।

 পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যে 1500 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। এই শূন্যপদ গুলি পূরণ হতে চলেছে রাজ্যের সমস্ত গ্রন্থাগারে। অনেকদিন ধরেই পরে রয়েছে এই শূন্যপদ গুলি। তাই কয়েকদিনের মধ্যে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। 



আজ রাজ্য মন্ত্রী সিদ্দিকুল্লা জানান, রাজ্যে প্রায় দেড়হাজার গ্রন্থাগারিক নিয়োগ করা হবে। নিয়োগের ক্ষেত্রে বেশি সময় নেওয়া হবে আগামী কয়েক দিনের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এদিন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আরও জানান, রাজ্যের প্রত্যেক জেলার গ্রন্থাগার ও জন শিক্ষা দপ্তরের তরফ থেকে বইমেলার আয়োজন করা হবে। এবং তিনি আরও জানান রাজ্যের বিভিন্ন সরকারি গ্রন্থাকারে প্রচুর শূন্যপদ রয়েছে তাই কিছুদিনের মধ্যে সেগুলো পূরণ করতে হবে। 

ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেখেনিন বিস্তারিত। 

গ্রন্থাগারিক নিয়োগের ক্ষেত্রে ধাপে ধাপে নিয়োগ করা হবে। প্রথম ধাপে কতজন গ্রন্থাগারিক নিয়োগ করা হবে তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি পরিস্কার জানিয়ে দিয়েছেন দেড়হাজার গ্রন্থাগারিকের মধ্যে প্রথম ধাপে নিয়োগ করা হবে ৭৩৭ জন গ্রন্থাগারিক এবং এর পরের ধাপে আরও গ্রন্থাগারিক। এই শূন্যপদ কারন তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে গ্রামীন গ্রন্থাগারে গ্রন্থাগারিক নিয়োগ করা হয়নি তাই এই শূন্যপদ তৈরি হয়েছে। তবে সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে নিয়োগ সংক্রান্ত আপডেট জানানো হবে। 

পশ্চিমবঙ্গের নতুন জেলায় ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ চলছে। বিস্তারিত জানুন। 

নিয়োগ সংক্রান্ত আপডেট পেতে আমাদের Bongodhara পোর্টাল রেগুলার খুলে দেখবেন অথবা আমাদের Whatsapp group join করবেন।