চাকরি প্রার্থীদের জন্য একের পর এক সুখবর। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কয়েক হাজার কর্মী নিয়োগ করছে বন্ধন ব্যাঙ্ক। ব্যাঙ্ক কর্তৃক কোনো নিয়োগ সংক্রান্ত নোটিশ জারি না করলেও আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে নিজের সমস্ত ডিটেইলস দিয়ে ফর্ম পূরণ করলে পেয়ে যেতে পারেন বন্ধন ব্যাঙ্কে চাকরি করার বিরাট সুযোগ। বন্ধন ব্যাঙ্ক কোনো রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ করে না তারা সরাসরি আবেদন কিংবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের আবেদন এর মাধ্যমে নিয়োগ করে। আপনারা অফলাইনে আবেদন করতে চাইলে আপনার নিকটবর্তী বন্ধন ব্যাঙ্কে গিয়ে ফর্ম পূরণ করতে পারেন।
| Bandhan Bank Recruitment |
শূন্যপদ : রিলেশনশিপ অফিসার, রিলেশনশিপ অফিসার -সুপার সেভার এই ধরনের পদে নিয়োগ করছে।
যোগ্যতা : বন্ধন ব্যাঙ্কে বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হয়, উচ্চ মাধ্যমিক ও স্নাতক যে কোনো যোগ্যতায় আবেদন করতে পারবে। যোগ্যতার ভিত্তিতে উপরে উল্লেখিত পদে নিয়োগ করা হবে ।
কী কী কাজে নিযুক্ত করবে :
এখানে দুইধরনের পদ রয়েছে, আউট ডোর এবং ইনডোর। আউট ডোরে গ্রামে গ্রামে মহিলাদের দল থেকে লোনের টাকা সংগ্রহ করতে হবে এবং ইনডোরের ক্ষেত্রে ব্যাঙ্কে বসে ব্যাঙ্ক সম্বন্ধীয় নানা কাজ করতে হবে ।
আবেদন পদ্ধতি : অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে আবেদন করতে পারবেন। অফলাইনের আবেদন পত্র তাদের কাছে বেশি কার্যকারী ।
অনলাইন আবেদন কীভাবে করবেন : অনলাইনে আবেদন করতে আপনাকে বন্ধন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে করতে হবে ।
WBSSC Group D recruitment 2021, Click Here for more details
অফলাইনে আবেদন করতে আপনাকে নিকটবর্তী বন্ধন ব্যাঙ্ক ব্রাঞ্চ অফিসে গিয়ে আবেদন জমা করবেন এবং মনে রাখবেন বন্ধন ব্যাঙ্কে কোনো নোটিশ জারি করা হয় না তাই নিজে গিয়ে নিকটবর্তী বন্ধন ব্যাঙ্কে যোগাযোগ করবেন।
আবেদন পত্রের সঙ্গে কী জমা করতে হবে : প্রথমে আপনাকে বায়োডাটা বানাতে হবে এবং সঙ্গে ফটো লাগাতে হবে । বায়োডাটার সঙ্গে আধার কার্ড,ভোটার কার্ড,এডমিট কার্ড, সমস্ত যোগ্যতার মার্কসিট সহ অভিজ্ঞতা থাকলে সেটিরও ফটোকপি দিয়ে নিজের সহি করতে হবে আর বায়োডাটার সঙ্গে মোবাইল নম্বর দিতে ভুলবেন না । তারপর ব্রাঞ্চ অফিসে গিয়ে সেগুলো জমা করতে হবে৷
নিয়োগ পদ্ধতি : আবেদনের কয়েকদিনের মধ্যে আপনাকে ফোন করা হবে এবং বায়োডাটার ভিত্তিতে আপনার উপযুক্ত পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিইয়ে পাশ করলে আপনাকে ট্রেনিং দিয়ে ডকুমেন্টস ভেরিফাই করে কাজে নিযুক্ত করবে।
আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন : Click Here
For Online Application : Click Here
