Primary Teachers :ফের প্রাথমিকে ১৭০০ শিক্ষক নিয়োগ, সঙ্গে আপার, নবম-দ্বাদশ : ব্রাত্য বসু

পুজোর পরে ফের প্রাথমিকে ১৭০০ শিক্ষক নিয়োগ, সঙ্গে আপার, নবম-দ্বাদশ : ব্রাত্য বসু 





Primary Teachers Recruitment 1700 posts

রাজ্যে প্রাথমিকে ফের শিক্ষক নিয়োগের ঘোষণা করলেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । এদিন তিনি সাংবাদিক সম্মুখে এসে এমনটাই ঘোষণা করেন। তিনি জানান, রাজ্যে পুজোর পরে প্রাথমিকে ১৭০০ শূন্যপদ পূরণ করা হবে। এদিন তিনি প্রাইমারির নিয়োগের পাশাপাশি আরও একাধিক শিক্ষক নিয়োগ নিয়ে আলোকপাত করেন । আপার প্রাইমারি, নবম, দশম, একাদশ সহ দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগ নিয়েও মুখ খুলেন৷ 


তিনি আরও জানান রাজ্যের মাননীয়া মূখ্যমন্ত্রী ( Mamata Banerjee)  -র নির্দেশে পুজোর পরে ১৭০০ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে । তিনি আরও জানান মূখ্যমন্ত্রীর নির্দেশে যেমনটা পুজোর আগে ৪০০০ শিক্ষক নিয়োগ করা হয়েছে ঠিক তেমনটাই পুজোর পরে ১৭০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে।  


Upper Primary Teachers, SSC

এদিকে তিনি রাজ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বলেন যে, স্কুল সার্ভিস কমিশন আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করছে, হবু শিক্ষকরা যে অভিযোগ জমা করেছে তা খতিয়ে দেখছে, তাতে একটু সময় লাগবেই । তাদের এই কাজ শেষ হলে স্কুল সার্ভিস কমিশন আদালতে যাবে যাতে নিয়োগ দ্রুত করা হয় । 


SSC, Teachers Recruitment For ix-xii

অন্যদিকে তিনি আরও জানান যে, কিছু চাকরি প্রার্থী ইতিমধ্যে আন্দোলন করছে , আরও কিছু প্রার্থী কোর্টে মামলা করেছে, এতে নিয়োগ আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা বেড়েই যাচ্ছে । 

তিনি নবম, দশম, একাদশ ও দ্বাদশ শিক্ষক নিয়োগ নিয়ে তিনি বলেন, ডিআই দের কাছ থেকে শূন্যপদ নিয়ে হিসাব চলছে। সম্ভবত ৪০০০-৫০০০ শূন্যপদে পুজোর পরে নিয়োগ শুরু হবে ।