প্রাইমারি ও আপারের দ্রুত নিয়োগের আর্জি প্রার্থীর অভিভাবকদের। টার্গের মূখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী।

শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক বাধা, চাকরিপ্রর্থীদের পাশাপাশি হতাশায় দিন কাটাচ্ছে প্রার্থীর অভিভাবকেরা। তাই মূখ্যমন্ত্রীকে প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে কাতর বাক্যে আর্জি জানাল চাকরিপ্রার্থীদের অভিভাবকেরা। সন্তানদের হতাশা ও লাঞ্চনা দেখে মূখ্যমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর কাছে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে অভিভাবকগন। তারা আরও জানিয়েছেন, উচ্চ প্রাথমিকে মেধা তালিকা আপডেট করে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে অভিভাবকগন । 



অভিভাবকগন জানিয়েছে শুধু আপার প্রাইমারি নয় রাজ্যে বহু ছাত্রছাত্রী রয়েছে যারা নানা মাধ্যমে বহু ডিগ্রি অর্জন করে আছে কিন্তু চাকরির অভাবে বেকারত্বে দিন কাটছে তারা, তাদের দিকেও তাকাতে মূখ্যমন্ত্রীকে আর্জি জানিয়েছেন অভিভাবকেরা । বিএড থেকে ডিএলএড এছাড়াও আরও বহু ডিগ্রি ধারী ছাত্রছাত্রী শিক্ষকতার পরীক্ষা দিয়ে বসে আছে তাদেরও দ্রুত নিয়োগ করুন। 


অভিভাবকেরা জানিয়েছেন, আমাদের মূখ্যমন্ত্রী জন দরদী, মানুষের সমস্যা নিজের মতন করে সমাধানের চেষ্টা করেন, সব সময় সাধারণ মানুষের হয়ে কাজ করেন, তাই মাননীয়ার কাছে আবেদন হবু শিক্ষকদের নিয়োগ করুন কারন তারা নানা সমস্যায় প্রচন্ড ভাবে অবসাদ গ্রস্ত। আপনি যেহেতু সব সময়ের মানুয়ের সমস্যা সমাধানে প্রতিনিয়ত কাজ করে যান তাই আমাদের সন্তানদের এই কঠিন সমস্যাও সমাধান করুন এবং নিয়োগের বিষয়টি নিজের হস্তক্ষেপে পদক্ষেপ নিন। 


সমস্ত টেট পাশ ও টেট পরীক্ষা দেওয়া প্রার্থীদের সমস্যা দ্রুত সমাধান করে সন্তানদের অবসাদ থেকে মুক্ত করুন। অভিভাবকদের এই আবেদন গোটা নেট দুনিয়া আজ ভাইরাল এক আর্জি ।  


আরও পড়ুন : অষ্টম পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি