চুক্তি ভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য সুসংবাদ! স্থায়ীকরন ও বেতন বৃদ্ধি।
দীর্ঘ দিন রাজ্য সরকারের নির্দেশে নানা কাজে নিযুক্ত হওয়া রাজ্যের অস্থায়ী ও চুক্তি ভিত্তিক কর্মীর সংখ্যা গোটা রাজ্যে লক্ষাধিক । তাদের দীর্ঘ দিন একাটায় দাবি কাজের স্থানীয় করন ও বেতন বৃদ্ধি করা। অবশেষে তাদের জন্য সুসংবাদ আসতে চলেছে। যদিও এর আগেও রাজ্য সরকার সেই সমস্ত অস্থায়ী কর্মীর নানা দাবি কমবেশি পূরণ করেছে তবে এবারে একটু নড়েচড়ে বসতে চলেছে রাজ্যে সরকার ।
সরকারি সুত্রে খবর রাজ্যে কর্মরত অস্থায়ী সরকারি কর্মী কিন্তু মাসিক বেতন খুবই নূন্যতম তাদের দিকে ফিরে তাকাতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে এমন ভাবে কর্মরত রয়েছে, Civic Volunteer, Asha,VRP,ICDS, পঞ্চায়েত কর্মী, পৌরসভা কর্মী সহ আরও নানা অস্থায়ী কর্মী। তারা প্রতিনিয়ত রাজ্যের নানা প্রকল্পের কাজে জড়িত রয়েছে এমনকি রাজ্য সরকারের সপ্নের প্রকল্প "দুয়ারে সরকার " এ নানা কাজে তাদের নিযুক্ত করা হয়েছে। তাই দীর্ঘ অপেক্ষার পর রাজ্য সরকার এবার ফিরে তাকাতে চলেছে এমন সমস্ত চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মীর দিকে ।
এদিকে গত বছর রাজ্য অর্থ দপ্তর থেকে জারি করা এক নোটিশে জানিয়েছিল রাজ্যে কর্মরত অস্থায়ী কর্মীদের তাদের কাজের সময়ের ভিত্তিতে গ্রুপে ভাগ করা হবে। যারা ১০ বছরের বেশি সময় ধরে কাজে নিযুক্ত রয়েছে তাদের গ্রুপ সি তে এবং যারা ১০ বছরে কম তাদের গ্রুপ ডি তে ভাগ করা হবে। এমনকি কাজের ভিত্তিতে বেতন সংক্রান্ত নোটিশও জারি করেছিল রাজ্য অর্থ দপ্তর। সেখানে উল্লেখ ছিল যারা ১০ বছরের বেশি সময় ধরে কাজে নিযুক্ত রয়েছে তাদের বেতন ১৪০০০ করা হবে, যারা ১০ বছরের নীচে এবং ৫ বছরের উপরে কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ১২০০০ এবং যারা ৫ বছরের কম সময় ধরে কাজে নিযুক্ত রয়েছে তাদের বেতন ১০০০০ করে দেওয়া হবে ।
এদিকে রাজ্য কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন বাবু গতকাল সোমবার ৮ এ নভেম্বর মূখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠি করে রাজ্যে কর্মরত গ্রামীণ সম্পদ কর্মী(VRP) দের বেতন সংক্রান্ত দাবি তুলে ধরেছেন। অধীর বাবু তাঁর চিঠিতে জানিয়েছে, সোস্যাড অডিট কাজের সঙ্গে যুক্ত থাকা VRP দের অবস্থা খুবই শোচনীয়, তারা মাসে ৫২৫০ টাকায় সংসার চালাতে পারে না কাজেই তাদের বেতন অবিলম্বে বাড়ানো দরকার। এমনকি তিনি এও দাবি করেছেন যে, তাদের বেতন যে মাসে কমপক্ষে ১৫০০০ করা হয়৷ তিনিও এও জানিয়েছেন VRP হিসেবে রাজ্যে মোট ২৫০০০ রয়েছে। তারা বর্তমানে ভেক্টর বোর্ন ডিজিজ কাজে নিযুক্ত রয়েছে। এছাড়াও সরকারের নানা প্রকল্পে তারা কাজ করছে তাই তাদের এই নূন্যতম বেতনে সংসার চালাতে নাজেহাল অবস্থা। তাই মূখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অধীর বাবু চিটি লিখেছেন।
দুয়ারে রেশন প্রকল্পে ব্লকে ব্লকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। WB Block Recruitment.
রাজ্যে ৩৪ হাজার GROUP C ও D নিয়োগ শুরু করছে SSC , বিস্তারিত জেনেনিন
