পশ্চিমবঙ্গের খাস কলকাতায় এবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা মেডিকেল কলেজে ডাটা এন্ট্রি অপারেটর ও কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো যায়গা থেকে আবেদন করা যাবে শুধু নিন্মলিখিত যোগ্যতা থাকতে হবে।
নীচে শূন্যপদ ও তার সম্মন্ধে বিস্তারিত আলোচনা করা হল
১.কোঅর্ডিনেটর : তিন টি শূন্যপদ।
যোগ্যতা : আবেদনকারীকে স্নাতকোত্তর ডিপ্লোমা/ স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থাপনায় ডিগ্রী/ হাসপাতাল প্রশাসন এবং কম্পিউটার/ এমএস অফিসে দক্ষতা।
এছাড়াও অভিজ্ঞতা: সরকারি/বেসরকারিদের সাথে কাজ করার কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২. ডাটা এন্ট্রি অপারেটর (১)
যোগ্যতা : স্নাতক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে কমপক্ষে 1-বছরের ডিপ্লোমা/ সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন। এমএস অফিস স্যুট, ইন্টারনেট, ইমেইল সহ কম্পিউটারের কাজের জ্ঞান।
অভিজ্ঞতা: সরকারে ন্যূনতম 3 বছর। সেক্টর বা প্রাইভেট সেক্টরে ৫ বছর।
বয়স : ২১-৪০ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে এবং সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
আবেদন করতে যে যে ডকুমেন্টস লাগবে :
ভোটার কার্ড/আধার কার্ড, সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে ফটোকপি গুলি নিজের সহি করে ফর্ম এর সঙ্গে সব জমা করতে হবে।
আবেদন পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, নীচে ফর্ম ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ফর্ম নিয়ে তা পূরণ করে নিন্মে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।
BSK Group C Reqruitment
নিয়োগ পদ্ধতি : মাধ্যমিক থেকে উচ্চ যোগ্যতার উপর ভিত্তি করে মেরিট লিস্ট তার পর আপনার নম্বরে ফোন অথবা ইমেইল করে জানাবে তারপরে ইন্টারভিউ ও টাইপিং স্পিড দেখে নিয়োগ সম্পন্ন করা হবে।
