প্রাইমারি শিক্ষক নিয়োগে একের পর এক বাধা
প্রাইমারি টেট নিয়োগ নিয়ে একের পর এক বাধা। 2014 সালের পর ফের যদিও নতুন করে 2017 টেট(Primary Tet 2017) আবেদন গ্রহন করা হয় তবুও পরীক্ষা নেওয়া হয় চলতি বছরের প্রথম মাসে। দীর্ঘ অপেক্ষার পর পরীক্ষা দিলেও নেই ফলাফল বেরোনোর কোনো সম্ভাবনা। 2009 থেকে একের পর এক জটে থমকে আছে বহু প্রাইমারি প্রার্থীর ভবিষ্যৎ। ভবিষ্যতে প্রাথমিকে কোনো টেট পরীক্ষা হবে কী না তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
পূজোর আগে পর্ষদের বক্তব্য
গত কয়েক মাস আগে প্রাথমিক বোর্ডের সভাপতি মাননীয় মানিক বাবু জানিয়েছিলেন চলতি বছরের পূজোর আগে প্রাইমারি টেট 2017(Primary Tet 2017) ফলাফল প্রকাশ করবে পর্ষদ কিন্তু ঘন্টা বাজলে বদলে যায় পর্ষদের সুর। উল্টো দিকে হাওয়া বয়তে শুরু করে পর্ষদের সভাপতির কথাবার্তা। তিনি স্পষ্ট করে দিয়ে বলেন টেট পরীক্ষার ফলাফল নিয়ে পর্ষদ এখনো প্রস্তুত না।
৷রাজ্যের হাইস্কুলে পরীক্ষা ছাড়াই শুধু ইন্টারভিউ এর মধ্যে শিক্ষক নিয়োগ
পুজোর পরে প্রাথমিকে শিক্ষক নিয়োগ : শিক্ষা মন্ত্রী
এদিকে পূজোর পরে মাননীয় শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু সরাসরি এক সাংবাদিক সম্মুখে এসে বলেন, এবছর রাজ্যে 2014 টেট পাশ দের মধ্যে থেকে আবারও 1700 শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে। এমনি এসএসসি তে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনার কথা বলেছেন কিন্তু টেট 2017(Primary Tet 2017) সম্পর্কে বিন্দু মাত্র আলোচনা করেননি শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তাই টেট 2017(Primary Tet 2017) সালের ফলাফল ও নিয়োগ নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে বহু হবু শিক্ষক।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি
টেট পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে APC ভবনে হবু শিক্ষকগন
অন্যদিকে ধর্যের বাধ ভেঙে গেলে মাঠে নেমে পরে টেট 2017(Primary Tet 2017) সালের হবু শিক্ষক রা। আজ তারা টেট পরীক্ষা 2017 (Primary Tet 2017) রেজাল্ট ও নিয়োগের দাবিতে APC ভবনের সামনে জমায়েত করে। তাদের একটাই দাবি অবিলম্বে টেট পরীক্ষা রেজাল্ট বের করে নিয়োগ করা হোক। যদিও পর্ষদ থেকে ইতিবাচক খরব আসে বলে জানা গিয়েছে। আগামী 26 নভেম্বর পর্ষদ সভাপতির সঙ্গে সরাসরি দেখা করা অনুমতিও পেয়েছে বলে জানা গিয়েছে। তবে সব মিলিয়ে একটা ইতিবাচক সংবাদ শীঘ্রই আসতে পারে বলে হবু শিক্ষকের মধ্যে অনেকে জানিয়েছে।
