রাজ্যে শিক্ষক নিয়োগে বেহাল অবস্থা। SSC- মাধ্যমে দীর্ঘ কয়েক ধরে কোন নিয়োগ করা হয়নি আর শুধু তাই নয় Primary, Upper Primary তে পরীক্ষা হলেও দীর্ঘদিন ধরে নিয়োগ ধমকে। নানা আইনি জটিলতার মধ্যে অতিবাহিত হচ্ছে দিনকাল। রাজ্যে প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষক ছাত্র ছাত্রী অনুপাতে বিরাট ফারাক যা ইঙ্গিত দেয় কত হারে শূন্যপদ রয়েছে গোটা রাজ্যে।
এদিকে আন্তর্জাতিক সংস্থা UNESCO গোটা দেশের শিক্ষা ব্যবস্থার উপর একটি সমীক্ষা চালিয়ে দেখে ভারতে শুধু শিক্ষক ও শিক্ষিকা পদে শূন্যপদ রয়েছে প্রায় ১১ লক্ষেরও বেশি এমনি শিক্ষক শূন্যপদের নিরিখে গোটা দেশে পশ্চিমবঙ্গ তৃতীয় স্থান অধিকার করেছে। প্রথম স্থানে উত্তর প্রদেশ ও দ্বিতীয় স্থানে বিহার। UNESCO প্রকাশিত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট ১ লক্ষ ২০ হাজারের মতো শূন্যপদ রয়েছে শুধু টিচিং স্টাফ হিসেবে।
গোটা রাজ্যে মোট ৯৭ হাজার ৮২৮ স্কুল রয়েছে যার মোট শূন্যপদ ১.২০ লক্ষ। তবুও রাজ্যে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ হচ্ছে না। যদিও এদিকে রাজ্যে মূখ্যমন্ত্রী ঘোষণা করেছে ১৫ নভেম্বর রাজ্যের স্কুল খোলা হবে তবে শিক্ষক ও ছাত্র ছাত্রীর অনুপাতের এত ফারাক নিয়ে কীভাবে চলবে শিক্ষা ব্যবস্থা তা নিয়ে চিন্তিত শিক্ষিত মহল ।
অন্যদিকে রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগি ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, শিক্ষা মন্ত্রী জানিয়েছে রাজ্যে প্রতিবছর শিক্ষক নিয়োগ করা হবে যদিও রাজ্যে প্রচুর শূন্য পদ রয়েছে কিন্তু শিক্ষক নিয়োগ নিয়ে বিন্দু মাত্র আগ্রহ নেয় রাজ্য সরকারের। তিনি জানিয়েছেন জোরালো ভাবে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে তাদের কথা মতো প্রতি বছর শিক্ষক নিয়োগ করা হয়।
তবে গত কয়েক দিন আগে শিক্ষা মন্ত্রী সরাসরি সামনে এসে শিক্ষক নিয়োগ নিয়ে বলেন, রাজ্যে পুজোর পর ১৭০০ প্রাইমারি শিক্ষক ও ৫-৬ হাজার নবম -দ্বাদশে নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গে 19500 পদে Primary, Upper Primary, ICDS শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি
রাজ্যের জেলায় DEO পদে নিয়োগের বিজ্ঞপ্তি
