এবার মূখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ পুলিশে প্রচুর শূন্যপদ পূরণ করতে হবে। কেননা রাজ্যে পালাবদলের পর রাজ্য পুলিশে বিরাট পরিবর্তন আনে মূখ্যমন্ত্রী। এমনি অনেক প্রশাসনিক প্রতিষ্ঠান সংস্কার করা হয় যার ফলে পুলিশের প্রয়োজন বেড়ে যাচ্ছে । অন্যদিকে বড়ো থানা গুলি ভেঙে ছোট ছোট থানায় ভাগ করা হয়েছে যার কারনে রাজ্য পুলিশের প্রয়োজন বেড়ে গেছে। এমনি রাজ্যে একাধিক পুলিশ কমিশনারেট তৈরি করা হয় এর পাশাপাশি কলকাতা সহ আরও বহু স্থানে কাজের পরিধি বাড়ানো হয় যার ফলে এমনটাই বলাই যায় যে বহু পুলিশ কর্মী লাগবে ।
আজ বুধবার মন্ত্রীসভা বৈঠকে মূখ্যমন্ত্রী নানা বিষয়ে আলোচনা হলেও, আলোচনার মূল বিষয় হিসেবে পুলিশ কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। যদিও কিছুদিন আগে পশ্চিমবঙ্গ পুলিশ সহ কনস্টেবল পদে বহু কর্মী নিয়োগ করা হয় তাও মূখ্যমন্ত্রী নিজেই আরও পুলিশ কর্মী নিয়োগের কথা তুলে ধরেছেন । ফের একবার রাজ্য পুলিশে কর্মী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে রাজ্য।
কর্মবন্ধু সহ বহু শূন্যপদে এই নিয়োগ শীঘ্রই হতে চলেছে। এর পাশাপাশি প্রায় ১০০০ পুলিশ আধিকারিক কর্মী নিয়োগ করা হবে । তবে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আসেনি আসলে আমরা এই চ্যানেলের মাধ্যমে তা আপনাদের জানিয়ে দেব। তবে খুব শীঘ্রই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য পুলিশ রেক্রুটমেন্ট বোর্ড ।
