সুখবর : 11 হাজার শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। শেষ তারিখ 31 জানুয়ারি 2022।

চাকরিপ্রার্থীদের জন্য আবারও এক বিরাট সুখবর।প্রায় 11 হাজার শূন্যপদ রয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আপার প্রাইমারি ও মাধ্যমিক স্তরে এই সমস্ত শিক্ষক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। তাই শিক্ষকতার চাকরি করার বিরাট সুযোগ যদি আপনার নিন্মলিখিত যোগ্যতা থাকে তাহলে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে।  নিচে শূন্যপদ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হল -



কী কী বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে : 

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 11 হাজারের বেশি শূন্য পদ রয়েছে আর সেগুলো আর্ট(3308), সায়েন্স(3914), হিন্দি ভাষা(1753), সংস্কৃত ভাষা(1188) ও ফিজিক্যাল এডুকেশন (1218) বিভাগে নিয়োগ করা হবে। 


শিক্ষাগত যোগ্যতা : প্রার্থী যে বিভাগে আবেদন করতে চাই সেই বিভাগে গ্রেজুয়েট পাশ করতে হবে এবং সঙ্গে B.ED ডিগ্রি পাশ করতে হবে তাহলে আবেদন করতে পারবেন। 

বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 21 বছর থেকে 32 বছরের মধ্যে এবং রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম মতো বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে। 

শুধু মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে প্রচুর গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি 

আবেদন প্রক্রিয়া : বিজ্ঞপ্তি অনুযায়ী সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে আবেদন করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আগে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন। নিচে লিঙ্ক দেওয়া রয়েছে। 


আবেদনের তারিখ সমূহ : এখনো আবেদন গ্রহন শুরু করা হয়নি তবে বিজ্ঞপ্তি অনুসারে আবেদন শুরু হবে 3 জানুয়ারি 2022 থেকে এবং আবেদন চলবে 31 জানুয়ারি 2022 পর্যন্ত। 

দুয়ারে রেশন প্রকল্পে Ration Dealer নিয়োগ চলছে 

মাসিক বেতন : ফিজিক্যাল এডুকেশন শিক্ষক পদের জন্য মাসিক বেতন 15000 এবং অন্যান্য বিভাগের শিক্ষক পদের জন্য মাসিক বেতন 25000 টাকা। 


* আবেদন করার আগে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন। নিচে অফিসিয়াল নোটিশ ও অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হল -


Official Notification : Click Here

Official Website : Click Here