রাজ্যের প্রাথমিকে হবু শিক্ষকদের জন্য বিরাট সুখবর। রাজ্য প্রাথমিক টেট 2014 ও 2017 থেকে মোট 16 হাজারের বেশি শূন্যপদ পূরণ করবে পশ্চিমবঙ্গ সরকার।বুধবার পর্ষদ সভা মাননীয় মানিক বাবু বলেন, রাজ্যে কিছু প্রাথমিক টেট 2014 থেকে এবং বাকি প্রাথমিক টেট 2017 থেকে সর্বমোট 16 হাজার শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে। এদিকে প্রাথমিক টেট পরীক্ষার্থীদের মধ্যে খুশির বাতাস বইতে শুরু করেছে। শিক্ষক নিয়োগ নিয়ে তোরজোর শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকে শিক্ষক নিয়োগের সমস্ত আইনি জটিলতা কেটে অবশেষে প্রাথমিকে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগে তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদ।
এদিকে বুধবার টেট পরীক্ষা 2014 থেকে ফের 478 জন প্রশিক্ষিত শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ বছরের ফেব্রুয়ারিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে নোটিশ জারি করে ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হয়েছিল। এর পর সেপ্টেম্বর মাসে স্ক্রুটিনি ও ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন হলে বুধবার 478 জনের ফাইনাল তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় রয়েছে প্রশিক্ষিত ও অফলাইনে আবেদনকারী টেট 2014 তে পাশ করা প্রার্থীরা। এছাড়াও আরও কিছু নাম রয়েছে যাদের আগের তালিকায় নাম ছিল না।
মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের ব্যাঙ্কে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি
এদিন প্রাথমিক সভাপতি মাননীয় মানিক বাবু বলেন, টেট 2014 থেকে দুই ধাপে শিক্ষক নিয়োগ করা হবে। প্রথম ধাপে নিয়োগ করা হবে 478 জন শিক্ষককে এবং দ্বিতীয় ধাপে নিয়োগ করা হবে 738 জনকে। সর্বমোট আরও 1200 মতো শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার থেকে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। এমনটাই পর্ষদ থেকে জানানো হয়েছে।
গত কয়েকদিন আগে টেট পরীক্ষার্থীদের টেট 2017 সালের ফলাফল প্রকাশের দাবি ও নানা আইনি জটিলতায় চাপের মুখে পর্ষদ। তাই তড়িঘড়ি করে শিক্ষক নিয়োগের পথে হাটতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর কিছুদিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
ফলাফল চেক করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন
প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন
https://t.me/joinchat/Vf0QwFJWRlcWqqBu
