পশ্চিমবঙ্গের 2000 স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। আবেদন করতে বিস্তারিত দেখুন।
পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য ফের বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি। এবার রাজ্যে স্কুলে হাজার হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা করেছে রাজ্য সরকার। গত কয়েক দিন আগে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রাজ্যের প্রায় 2000 স্কুলে প্রত্যেক স্কুলে এক জন করে ICT কম্পিউটার ইন্সট্রাক্টর বা কোঅর্ডিনেটর পদে নেওয়া হবে।
গত 6 ডিসেম্বর স্কুল শিক্ষা ডিপার্টমেন্ট কর্তৃক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রাজ্যে এমন 2000 স্কুল রয়েছে যেখানে প্রত্যেক স্কুল পিছু একজন করে কম্পিউটার কোঅর্ডিনেরট নিয়োগ করা হবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আরও পরিবর্তন আনতে এমন পদক্ষেপ নিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা ডিপার্টমেন্ট। দিনে দিনে শিক্ষা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে রাজ্যের প্রত্যেক স্কুলে কমপক্ষে একজন কম্পিউটার শিক্ষক প্রয়োজন তাই এমন ঘোষণা করা হয়েছে।
কম্পিউটার শিক্ষকদের স্কুলে গুরুত্ব
2019 সালে রাজ্যের অনেক স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হয়েছে এবার আরও 2000 শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। বর্তমান শিক্ষা ব্যবস্থায় কম্পিউটার শিক্ষা অন্যান্য বিষয়ের মতো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান যুগে শিক্ষা ব্যবস্থাকে আর তরান্বিত করতে কম্পিউটার বিষয়কে সকল শ্রেনীতে আবশ্যিক করা হয়েছে। যে প্রত্যেক স্কুলে কম্পিউটার শিক্ষা আবশ্যিক তাই এর জন্য শিক্ষক নিয়োগেও দরকার তাই সরকার কর্তৃক বিজ্ঞপ্তি জারি করে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে।
2019 সালের কম্পিউটার শিক্ষক সংখ্যা ও বেতন
রাজ্যে 2019 সালে মোট 6500 কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং এখানো রাজ্যে অনেক স্কুল রয়েছে যেখানে কম্পিউটার শিক্ষকের পদ খালি রয়েছে, তাই আরও 2000 স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ করবে সরকার। 2019 অনুযায়ী রাজ্যে নিযুক্ত কম্পিউটার শিক্ষকদের মাসিক সাম্মানিক 10,000 করে দেওয়া হয়। তাই সবমিলিয়ে এক বিরাট সুখবর সমস্ত চাকরি প্রার্থীদের জন্য।
বিজ্ঞপ্তি জারি করেছে
পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা ডিপার্টমেন্ট থেকে এমনটা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জয়েন্ট সেক্রেটারি স্কুল শিক্ষা ডিপার্টমেন্ট। সেই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে, ডিপুটি জেনেরাল ম্যানেজার, পশ্চিমবঙ্গ ওয়েবেল ভবন। আপনারা এই সংক্রান্ত আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন।
আরও নতুন নতুন চাকরির খবর পড়ুন
পশ্চিমবঙ্গের জেলায় গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি।
SDO অফিসে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিস্তারিত জানতে ক্লিক করুন।
