পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সমীক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি। 23 জেলা থেকে নিয়োগ।

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। পশ্চিমবঙ্গের কয়েক জেলায় গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় পরিকল্পিত ও পরিচালিত 'বেঙ্গল পার্টিশন রিপোজিটলি 'জন গবেষণা প্রকল্পের চতুর্থ পর্যায়ের সমীক্ষা ও গবেষণা পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কয়েকটি নিদিষ্ট জেলার ক্ষেত্রসীমা ও অন্যান্য তথ্য সংগ্রহের কাজ করতে হবে। তাই প্রকল্পের যাবতীয় কাজ কর্মের জন্য অস্থায়ী হিসাবে পশ্চিমবঙ্গের কয়েক জেলা থেকে সার্ভে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাই যে সমস্ত প্রার্থী আগ্রহী তারা শেষ অবধি পড়বেন 



পদের নাম : জন-গবেষনা প্রকল্পের জন্য সমীক্ষক 

মোট কতগুলি শূন্যপদ রয়েছে : মালদা জেলায় 2 টি শূন্যপদ রয়েছে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর মিলে 1 টি শূন্যপদ রয়েছে, কোচবিহার জেলায় 1 টি শূন্যপদ রয়েছে এবং জলপাইগুড়ি জেলায় মোট 2 টি শূন্যপদ রয়েছে। 

শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে :

এই পদগুলিতে আবেদনের জন্য নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করতে হবে তাহলে আবেদন করতে পারবে। এছাড়াও প্রার্থীকে বাংলা ভাষার জ্ঞান থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল এর যাবতীয় কাজ জানতে হবে। 


নিয়োগের স্থান : মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও জলপাইগুড়ি প্রভৃতি জেলায় নিয়োগ করা হবে। 

আবেদন কীভাবে করবেন : অনলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে। নিচে অফিসিয়াল নোটিশে গুগল মিট এর লিঙ্ক রয়েছে সেটা অনুযায়ী ফর্ম পূরণ করতে হবে। 

নিয়োগ প্রক্রিয়া : যে সমস্ত প্রার্থী আবেদন করবে তাদের বৈধ ইমেইল বা মোবাইল নম্বরে যোগাযোগ করে ইন্টারভিউ লিঙ্ক ও তারিখ জানিয়ে দেওয়া হবে। শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 

কী কাজ করতে হবে এবং কবে শুরু হবে? 

নির্বাচিত প্রার্থীদের উল্লেখিত জেলায় সমীক্ষার কাজ করতে হবে এবং জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে কাজ শুরু করতে হবে। 


আবেদন জমা দেওয়ার শেষ তারিখ : 28 ডিসেম্বর রাত 12 টার আগে জমা করতে হবে। 


আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ দেখেনিন। 

Official Notification : Click Here

আরও চাকরির খবর পড়ুন 

Axis Bank এ সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি। এক্ষুনি আবেদন করুন।  

 

Bandhan Bank এ আবেদন করলেই চাকরির সুযোগ 

 👉প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন Telegram Channel