35 হাজার চাকরির ঘোষণা মূখ্যমন্ত্রী। নতুন প্রকল্পে গ্রামে গ্রামে নিয়োগ।

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের বিরাট সুখবর শোনালো রাজ্যের মূখ্য মন্ত্রী। রাজ্যে কর্মসংস্থান বাড়াতে বিরাট পদক্ষেপ নিতে চলেছে মাননীয়া মূখ্য মন্ত্রী। গত কিছুদিন ধরে রাজ্যের বিরোধী পক্ষ বারবার কর্মসংস্থান নিয়ে বহু অভিযোগ করেছিল এবার সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যে মূখ্য মন্ত্রী বেকারত্ব কমাতে নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে 35 হাজারের মতো চাকরি তৈরি হবে। যার ফলে অনেকটাই কর্মসংস্থান বাড়লে বেকারত্ব কমবে। 



রাজ্য সরকারের তরফে আরও জানানো হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হবে গ্রামীন যুবক যুবতীরা। আরও জানানো হয়েছে, গ্রামাঞ্চলের কর্মসংস্থান বাড়াতে মূলত এই প্রকল্পের উদ্ঘাটন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সাধারণত গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নতি করা হবে। যার ফলে রাজ্যের গ্রামে গ্রামে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। 


এই প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে তবে এখনো পর্যন্ত গোটা রাজ্যে শুরু করা হয়নি। প্রাথমিক ভাবে এই প্রকল্পের কর্মসূচি শুরু হবে খড়দহ বিধান সভার ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির বিলকিন্দা গ্রাম পঞ্চায়েত থেকে। প্রাথমিক ভাবে এই প্রকল্পের পরীক্ষা মূলক কর্মসূচি সফল হলে পরে গোটা রাজ্যে এই প্রকল্প ছড়িয়ে পড়বে। 

মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের SDO অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ 

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষকে ক্ষুদ্র ও কুটির শিল্পে আগ্রহী করে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই ভাবে এই প্রকল্পের মাধ্যমে গোটা রাজ্যে কর্মসংস্থানের বিরাট সুযোগ তৈরি হবে। এই দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রীকান্ত মাহাতো জানিয়েছে, ' প্রাথমিক ভাবে এই প্রকল্প ব্যারাকপুর থেকে শুরু হলে পরে গোটা রাজ্যে আসতে আসতে শুরু হবে। তিনি আরও জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে 35 হাজার চাকরি তৈরি হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রথমে ব্লকে ব্লকে ট্রেনিং এর ব্যবস্থা করা হবে তারপর দক্ষতার ভিত্তিতে কাজ দেওয়া হবে। '


আরও চাকরির খবর পড়ুন 

Bandhan Bank সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করলেই চাকরি 

Axis Bank এ সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি। এক্ষুনি আবেদন করুন।  


👉প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন Telegram Channel