Indian Railway Reqruitment : ভারতীয় রেলে 1 লক্ষ 60 হাজার নিয়োগের বিজ্ঞপ্তি। বিস্তারিত জানুন।

 বছরের শেষে ফের কোটি কোটি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর শোনালো কেন্দ্র সরকার। গতকাল বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় রেলের( Indian Railway) তরফে জানানো হয়েছে, গোটা দেশে আগামী কয়েক মাসের মধ্যে দেড় লক্ষ রেল কর্মী নিয়োগ করা হবে। করোনার কালে নানা বাধার কারনে থমকে যায় সেই নিয়োগ তবে এবার ভারতীয় রেল সেই নিয়োগ নিয়ে উঠে পদে লেগেছে। গতকাল তারা বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। 



2019 সালে 18 ফেব্রুয়ারী রেলের তরফে নোটিশ জারি করে জানায়, বেশ কয়েকধরণের রেল কর্মী নিয়োগ করা হবে ভারতীয় রেলে। সমস্ত শূন্যপদ মিলিয়ে মোট লক্ষেরও বেশী শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতীয় রেল ( Indian Railway) ।তার মধ্যে উচ্চ মাধ্যমিক পাশে 10 হাজারের বেশি শূন্যপদ ছিল, এর গ্রেজুয়েট পাশদের জন্য ছিল 25 হাজারের মতো শূন্যপদ, একই সঙ্গে গ্রুপ ডি তে ছিল 1.30 লক্ষ শূন্যপদ সবমিলিয়ে মোট দেড় লক্ষেরও বেশী পদে 2019 সালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং গোটা দেশ জুড়ে 1. 26 কোটি চাকরি প্রার্থী আবেদন করে। 


ইতিমধ্যে গোটা দেশে মোট 7 দফায় প্রথম টায়ারের পরীক্ষা নেওয়া শেষ হয়, পরীক্ষা চলে 2020 সালের 28 শে ডিসেম্বর থেকে 2021 সালের 31 শে জুলাই পর্যন্ত। পরীক্ষা শেষ হওয়ার কয়েকমাস পেরিয়ে গেলেও ফলাফল এখনো প্রকাশ হয়নি তাই এবার ফলাফল প্রকাশ নিয়ে তড়িঘড়ি শুরু করেছে ভারতীয় রেল রিক্রুটমেন্ট বোর্ড। গতকাল বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে,  2022 সালের 15 ই জানুয়ারি প্রথম টায়ারের পরীক্ষা ফলাফল প্রকাশ করা হবে। সঙ্গে আরও জানিয়েছে, ফল প্রকাশের পর ফেব্রুয়ারিতেই দ্বিতীয় টায়ারের পরীক্ষা নেওয়া হবে। 

মাধ্যমিক পাশে গ্রামে গ্রামে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 

সুত্রের মারফত জানা গিয়েছে, যারা প্রথম টায়ারের পাশ করবে তাদের পরবর্তী ধাপের পরীক্ষা নেওয়া হবে 14-18 ফেব্রুয়ারির মধ্যে কম্পিউটার বেস্ট টেস্ট হিসেবে। বিজ্ঞপ্তিতে এও জানিয়েছে, সরকারের নির্দেশ মতো পরবর্তী ধাপের পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে রেলের অফিসিয়াল ওয়েবসাইট এ। তাই রেলের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে রেলের অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করবেন। 


আরও চাকরির খবর পড়ুন : 

পশ্চিমবঙ্গে শুধু ইন্টারভিউ এর মাধ্যমে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি