পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের বিরাট সুখবর। শুধু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে প্রচুর স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পোস্ট অফিস সার্কেল। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যারা সরকারি অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের পশ্চিমবঙ্গ সার্কেলের মধ্যে বেশ কিছু শূন্যপদে আবেদন করতে অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞপ্তি প্রকাশ করে আরও জানিয়েছে, মোট তিন শ্রেণির পদে সর্বমোট 124 টি শূন্যপদ রয়েছে। নিয়োগ করা হবে পোস্টাল অ্যাসিস্টেন্ট, পোস্টম্যান সহ সোর্টিং অ্যাসিস্টেন্ট পদে। যে সমস্ত চাকরি প্রার্থী উল্লেখিত পদে আবেদন করতে ইচ্ছুক এবং তাদের উল্লেখিত পদে আবেদন করার যোগ্যতা রয়েছে তারা অবশ্য আবেদন করবেন। নিচে শূন্য ও তার সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হল
শূন্যপদ :
1. Postal Assistant
2.Postman
3. Sorting Assistant
নীচে যোগ্যতা, বয়স,শূন্যপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল :-
1. পোস্টাল অ্যাসিস্টেন্ট (Postal Assistant)
মোট শূন্যপদ:- 51 টি
শিক্ষাগত যোগ্যতা :সরকারি অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে। সঙ্গে কমপক্ষে 2 মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে।
আবেদনকারীর বয়স :- আবেদনকারীর বয়স হতে হবে 18-27 বছরের মধ্যে এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় থাকবে।
2.পোস্টম্যান (Postman)
মোট শূন্যপদ:- 48 টি
শিক্ষাগত যোগ্যতা :সরকারি অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে। সঙ্গের কমপক্ষে 2 মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। স্থানীয় ভাষায় বলা, পড়তে জানতে হবে।
আবেদনকারীর বয়স :- আবেদনকারীর বয়স হতে হবে 18-27 বছরের মধ্যে এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় থাকবে।
মাধ্যমিক পাশে বিডিও অফিসে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি
3.Sorting Assistant
মোট শূন্যপদ : 25 টি
শিক্ষাগত যোগ্যতা : সরকারি অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। সঙ্গে কমপক্ষে 2 মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে।
আবেদনকারীর বয়স :- আবেদনকারীর বয়স হতে হবে 18-27 বছরের মধ্যে এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় থাকবে।
নিয়োগের স্থান : পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলের বিভিন্ন পোস্ট অফিসে।
অষ্টম ও মাধ্যমিক পাশে গ্রুপ সি ও ডি পদে কলেজে নিয়োগ।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ : 24-12-2021 এর মধ্যে জমা করতে হবে অফলাইনের মাধ্যমে। নীচে ফর্ম ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে।
আবেদন ফী : এই পদ গুলিতে আবেদন করতে হলে সাধারণ ও ওবিসিদের আবেদন ফী 100 টাকা চালান কেটে জমা করতে হবে এবং অন্যান্যদের কোনো আবেদন ফী জমা করতে হবে না। নিচে আবেদন ফর্মের সঙ্গে চালান ও দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিবেন।
আবেদন পদ্ধতি : সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাদের দেওয়া অফিসের ঠিকানায় যা নীচে দেওয়া হল -👇👇
আবেদন জমা করার ঠিকানা :“The Assistant Director (Recruitment), Office of the Chief Postmaster General, West Bengal Circle, P-36, CR Avenue, Yogayog, Bhawan, Kolkata - 700012"
For Application Form : Click Here
For Official Website : Click Here
