Primary TET: শীঘ্রই প্রাইমারি টেট 2017 রেজাল্ট, সঙ্গে জোরালো সুখবর প্রাইমারি ও আপার প্রাইমারি টেট 2014 নিয়োগেও। www.wbbpe.org
রাজ্যে আপার প্রাইমারি ও প্রাইমারি শিক্ষক নিয়োগে জোরালো সুখবর। দীর্ঘদিন পেরিয়ে গেলো টেট পরীক্ষা হওয়ার কিন্তু এখনো নিয়োগ করা হল না নানা আইনি জটিলতায়। রাজ্যে উচ্চ প্রাথমিকে ( Upper Primary) অভিযোগের শুনানির প্রক্রিয়া সম্পন্ন করলো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ( WBSSC) ।এবার আপার প্রাইমারির প্রাইমারির গোটা নিয়োগ প্রক্রিয়া গুটিয়ে নিয়ে আসবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন।
প্রার্থীর বাড়ি বাড়ি চুড়ান্ত সিদ্ধান্ত
এদিকে কমিশন সুত্রে আরও জানা গিয়েছে, রেজিস্ট্রার পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে চাকরি প্রার্থীদের বাড়িতে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে চুড়ান্ত সিদ্ধান্ত পাঠিয়ে দেওয়া হবে। সুত্রের মারফত আরও জানা গিয়েছে, আগামী 27 ডিসেম্বর নাগাদ নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। কিন্ত যাদের ইন্টারভিউ হয়ে যাবে এবং আদালতের শুনানিতে অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের নম্বর আলাদাভাবে আদালতে জমা করবে কিংবা ইন্টারভিউ সহ সমস্ত তথ্য আদালতে পেশ হবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে এবিষয়ে শিগগির সিদ্ধান্ত নেবে কমিশন। অর্থাৎ কয়েকদিন পরেই শুরু হবে নিয়োগ সংক্রান্ত পরবর্তী ধাপ।
বারবার প্রাইমারি শিক্ষক নিয়োগে দূর্নীতি, পর্ষদকে প্রশ্ন হাইকোর্টের
অন্যদিকে বারবার প্রাথমিকে শিক্ষক (Primary Tet)নিয়োগে অসচ্ছতার কারণে কলকাতা হাইকোর্টের তরফে প্রশ্ন করা হয়েছে, প্রাইমিকে বারবার অসচ্ছতার কারনে বহু অভিযোগ হাইকোর্টে জমা পরছে আর তা সমাধান করতে করতে নিয়োগ প্রক্রিয়া দিনে দিনে পিছিয়ে পড়ছে। আরও প্রশ্ন করা হয়, এভাবে আর কতদিন চলতে পারে? কেনোই বা প্রাথমিক পর্ষদ এবিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করছে না? এ প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ ছিল যে, বিজ্ঞপ্তি প্রকাশ করে তা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা দরকার।
প্রসঙ্গত উল্লেখ্য প্রাইমারিতে শিক্ষক (Primary Tet)নিয়োগের ক্ষেত্রে 738 জনের নিয়োগের জন্য ইন্টারভিউ -র তালিকা প্রকাশ করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর প্রাইমারি টেট 2014 (Primary Tet ) পরীক্ষা অনুযায়ী এই তালিকা প্রকাশ করা হয়। অন্যদিকে এই নিয়োগের বিরুদ্ধে 5 টি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এই মামলায় মামলাকারীদের তরফে লড়াই করেন সুদীপ্ত দাস গুপ্ত, দিব্যেন্দু চট্টোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দীর্ঘ কথোপকথন পর পর্ষদের আইনজীবী লক্ষীকান্ত গুপ্ত এবং সুবীর সান্যাল জানান, ওই চাকরিপ্রার্থীদের আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে ভেরিফিকেশন এর জন্য ডাকা হয়েছে। এক্ষেত্রে বিচারপতি যা নির্দেশ দিয়েছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
হাইকোর্টের বিচারপতি এবিষয়ে নির্দেশ দিয়েছেন যাদের কাছে উত্তরপত্রের OMR এর প্রত্যায়িত কপি রয়েছে তারা অবশ্যই জমা দেবেন। এছাড়া যাদের নেই তাদের প্রাথমিক পর্ষদ নিজেদের কাছে থাকা তথ্য সরবরাহ করবে।এদিকে বিচারপতি আরও জানিয়েছেন, এই সমস্ত প্রক্রিয়া চাকরিপ্রার্থীদের মেনে নিতে হবে। এছাড়াও প্রয়োজনে বিশেষ পোর্টাল খুলবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এর মূল উদ্দেশ্য নথি সংক্রান্ত বিভিন্ন বিভ্রান্তি কাটানো। কোন প্রার্থী যদি অভিযোগ জানান তাহলে সেই অভিযোগের নিষ্পত্তি করতে হবে পর্ষদকে। তবে এক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। অভিযোগের নিষ্পত্তির ক্ষেত্রে 15 দিন সময় সময় দিয়েছেন তিনি।
প্রাইমারি টেট 2017 শীঘ্রই রেজাল্ট প্রকাশ
অন্যদিকে প্রাইমারি টেট 2017 (Primary Tet 2017)নিয়োগ নিয়ে শীঘ্রই সুখবর আসতে চলেছে। প্রাইমারি শিক্ষক নিয়োগের 738 পদের নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই প্রাইমারি টেট 2017(Primary Tet 2017) পরীক্ষার সম্ভাব্য প্রকাশ করতে চলেছে। সুত্র মারফত জানা গিয়েছে, নতুন বছরে শুরুতে প্রাইমারি টেট 2017 সালের ফলাফল প্রকাশ হতে চলেছে। 31 জানুয়ারি 2021 তে তৃতীয় বারের মতো প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হয়। অবশেষে তার ফলাফল শীঘ্রই প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলে এমনটাই সুত্র মারফত জানা যাচ্ছে।www.wbbpe.org
আরও নতুন নতুন চাকরির খবর পড়ুন
পঞ্চম, অষ্টম ও মাধ্যমিক পাশে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
Bandhan Bank এ সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি। আবেদন করলেই চাকরি।
Axis Bank এ সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি।
👉প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন Telegram Channel
