SSC-র নবম দশমে শিক্ষকের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট। বিরাট গাফিলতির স্বীকার SSC।

 SSC-র নবম দশমে শিক্ষকের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট।



রাজ্যে SSC বোর্ডের ফের গাফিলতির প্রমাণ করলো কলকাতা হাইকোর্ট। রাজ্য SSC-র মাধ্যমে নিয়োগ হওয়া গ্রুপ ডি এর পর গ্রুপ সি এবং এবারে গ্রুপ ডি তেও একই ঘটনার স্বীকার রাজ্য স্কুল সার্ভিস কমিশন। রাজ্যে নবম -দশম শিক্ষক নিয়োগে বিরাট গাফিলতি তার জেরে বাতিল হল শিক্ষকের চাকরি। একের পর এক গাফিলতির স্বীকার রাজ্য SSC বোর্ড। 


পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া শিক্ষকের চাকরি সম্পূর্ণ বাতিল করলো কলকাতা হাইকোর্ট। বিচারপতি জানিয়েছে, একের পর এক দূর্নীতির স্বীকার রাজ্য SSC বোর্ড, অবিলম্বে তাদের এই ভুল সংশোধন করতে হবে। বিচারপতির বক্তব্যে শিক্ষকের নিয়োগে গাফিলতি স্বীকার করে SSC বোর্ড কিন্তু এতেও সন্তুষ্ট না কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়েছে, শুধু ভুল স্বীকার করলে চলবে না এর জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 


SSC-র নবম -দশমে নিয়োগ হওয়া এই শিক্ষক ছিল মূর্শিদাবাদ জেলার এক স্কুলে কর্মরত। কিন্তু আজ কলকাতা হাইকোর্টের রায়ে তার চাকরির সমাপ্তির দিন ঘোষণা করলো। চাকরি সমেত বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জানিয়েছে, এই শিক্ষক নিয়োগ একেবারেই ভুয়ো নিয়োগ তাই অবিলম্বে SSC বোর্ডকে সজাগ হতে হবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করে সমস্ত ভুল সংশোধন করতে হবে। 


শিক্ষকের পাশাপাশি গ্রুপ সি তেও গাফিলতি 

এদিকে কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি 350 জনের প্রার্থী ভুয়ো নিয়োগের জন্য বেতন বন্ধের নির্দেশ দিয়েছে। মামলাকারীরা স্কুল সার্ভিস কমিশনের (SSC)মাধ্যমে নিয়োগ হওয়া 350 জন ক্লার্ক নিয়োগের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করে। কলকাতা হাইকোর্ট ওই সমস্ত চাকরিরত ক্লার্ক দের সমস্ত ডকুমেন্টস চাইলে আজ তা কলকাতা হাইকোর্টে জমা হয় এবং হাইকোর্ট কর্তৃক খতিয়ে দেখার পর ভুয়ো নিয়োগের জন্য 350 জনের বেতন বন্ধের নির্দেশ দেয়।


 কলকাতা হাইকোর্টে একক বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাধ্যায় SSC কে 350 জনের নিয়োগ নিয়ে সমস্ত ডকুমেন্টস খতিয়ে দেখতে নির্দেশ দেয়। খতিয়ে দেখার পর অবিলম্বে সেই সমস্ত ক্লার্ক(Group C) দের বেতন বন্ধের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 

আরও নতুন নতুন চাকরির খবর দেখুন 👇👇👇👇

 

👉প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉👉https://t.me/bongodhar