পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়ে অষ্টম ও উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ সি ও ডি নিয়োগ। WB College Group C, D Recruitment

 ‌রাজ্যে সরকারি ভাবে ফের নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের উত্তর বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ( NBU) গ্রুপ (Group C) ও গ্রুপ ডি (Group D) পদে বেশ কিছু শূন্যপদ পূরণ করা হবে।  সম্পূর্ণ সরকারি ভাবে নিয়োগ করা হবে। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যে কোনো যোগ্যতা সারা বাংলার যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। এছাড়াও এই গ্রুপ সি ও ডি পদে মহিলা ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্য শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত তথ্য করা হল 



শূন্যপদের নাম : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি ও ডি। 

নিচে প্রত্যেক শূন্যপদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল 


1.গ্রুপ সি (Group C)- Junior Assistant 

মোট শূন্যপদ : শূন্যপদ 3 টি

যোগ্যতা : যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক (HS) পাশ সঙ্গে কমপক্ষে 1 বছরের কম্পিউটার প্রশিক্ষণ এর সার্টিফিকেট থাকতে হবে। 

এছাড়াও যদি স্নাতক পাশ ও ইংরেজি ভাষায় দক্ষ হলে অগ্রাধিকার পাবে এবং কাজের অভিজ্ঞতা থাকলেও অগ্রাধিকার পাবে তবে এগুলো না থাকলেও আবেদন করা যাবে। 


মাসিক বেতন : 7200-25400 সঙ্গে গ্রেড পে 3300 টাকা। 


নিয়োগ প্রক্রিয়া : প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে এবং যদি পাশ করে তাহলে ইন্টারভিউ নিয়ে নিয়োগ সম্পন্ন করা হবে। 


2.গ্রুপ ডি(Group D) : 

লাইব্রেরি এটেন্টডেন্ট 

অফিস পিয়ন

জুনিয়র দারওয়ান 

জুনিয়র ইলেক্ট্রিশিয়ান 

জুনিয়র জামাদার 


প্রত্যেকটিতে একটি করে শূন্যপদ রয়েছে। 


যোগ্যতা : যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে শুধু অষ্টম পাশ করলে এই পদে আবেদন করতে পারবে। 

এছাড়াও উক্ত পদের সমতুল্য কাজের কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে যদি অভিজ্ঞতা নাও থাকে তবুও আবেদন করতে পারবে। 


মাসিক বেতন :5400-18600 সঙ্গে গ্রেট পে থাকবে 1800 টাকা। 


নিয়োগ প্রক্রিয়া : শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 


আবেদন ফী : গ্রুপ সি ও ডি উভয় পদের জন্য সাধারণ ও ওবিসিদের 300 টাকার আবেদন ফী জমা করতে হবে এবং এসসি, এসটি ও পিএইচ এর জন্য আবেদন ফী 250 টাকা জমা করতে হবে। 


আবেদন পদ্ধতি : দুই পদের জন্য জন্য অনলাইনে আবেদন করতে হবে নিচে আবেদন ফর্ম পূরণের লিঙ্ক দেওয়া হবে। 

WBSSC-র শিক্ষক ও গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। 

আবেদন করতে কী কী ডকুমেন্টস সাথে রাখতে হবে? 

1. এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র 

2.পাসপোর্ট সাইজের ছবি 

3.শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

4.কাস্ট সার্টিফিকেট

5.অন্যান্য সার্টিফিকেট 


অনলাইনে আবেদন করার সময় উপরে উল্লেখিত ডকুমেন্টস লাগবে। 


এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক ক্লিক করবেন। 

Official Notification : CLICK HERE

Official website : CLICK HERE

Online Application : CLICK HERE


👉প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉👉https://t.me/bongodhar