দুয়ারে রেশন প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি।WB Data Entry Operator job ।

 রাজ্যের প্রত্যেক ব্লক অফিসের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ করে চলেছে। ইতিমধ্যে অনেক জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে এবং অন্যদিকে এখনো অনেক ব্লকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে চলেছে। সামনে 'দুয়ারে রেশন' তাই এই প্রকল্পকে সামনে রেখে ফের এক নতুন ব্লকে দুয়ারে রেশন কাজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দুয়ারে রেশন সহ রেশন কার্ড সম্মন্ধীয় যাবতীয় কাজ কর্মের জন্য এই নিয়োগ করা হবে।




বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খাদ্য ও সরবরাহ দপ্তরের এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তিভিত্তিক। বিজ্ঞপ্তি অনুযায়ী মাত্র 6 মাসের জন্য নিয়োগ করা হবে। খাদ্য ও সরবরাহ দপ্তরের নানা রকম কাজ কর্মের জন্য এই কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ, যোগ্যতা ও আরও বিস্তারিত তথ্য জানতে নীচে সবিস্তারে পড়বেন।

শূন্যপদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর ( Data Entry Operator)
শিক্ষাগত যোগ্যতা : ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই গ্রেজুয়েট পাশ  করতে হবে এবং সঙ্গে কমপক্ষে 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে। সঙ্গে কম্পিউটার MS Word এবং Internet এর কাজ জানতে হবে।

আবেদনকারীর বয়স : আবেদনকারীর বয়স 01/01/2021 অনুযায়ী 40 বছরের বেশি হবে না। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় থাকবে পারে।

মাসিক সাম্মানিক : 13000/-

নিয়োগের স্থান : জেলার ব্লক অফিসে রেশন কার্ড বা দুয়ারে রেশন প্রকল্পের কাজ করতে হবে।

আবেদন পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন পত্র অফিসিয়াল নোটিশে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে। নিচে আবেদন পত্র ডাউনলোড করার লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে।

ডিএলএড ও বিএড ছাড়াই স্কুলে 2000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। 

নিয়োগ প্রক্রিয়া : এই পদে সরাসরি ইন্টারভিউ ও কম্পিউটার টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ : 23-12-2021 বিকেল 4 টার মধ্যে ড্রপ বক্সে জমা করতে হবে।

ইন্টারভিউ এর তারিখ ও স্থান : নোটিশে উল্লেখিত স্থানে 26-12-2021 তারিখে সকাল 9 টা থেকে ইন্টারভিউ শুরু হবে। 10 টার পর কোনো প্রার্থীকে ভিতরে প্রবেশ করানো হবে না।

মাধ্যমিক পাশে পৌরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি। 

আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন :
1.মাধ্যমিকের এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র
2.শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3.কম্পিউটার সার্টিফিকেট
4.আধার /ভোটার কার্ড
5.এছাড়াও অন্যান্য ডকুমেন্টস যদি থাকে

উপরের সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে।

আবেদন পত্র ও অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করে নিবেন।

Official Notification : Click Here

Official website : Click Here