অষ্টম পাশে পশ্চিমবঙ্গের স্কুলে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। WB Govt School Group D Job ।

 চাকরিপ্রার্থীদের জন্য ফের এক বিরাট সুখবর নিয়ে আসা হলো। এবার পশ্চিমবঙ্গের সরকার পোষিত এক বিদ্যালয়ে গ্রুপ ডি (Group D) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ SSC-র মাধ্যমে গ্রুপ ডি চাকরির সমতুল্য মান থাকবে এই চাকরিতেও এবং অন্যান্য সরকারি কর্মীদের মতোই বেতন দেওয়া হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবে যদি তার নিন্মলিখিত যোগ্যতা থাকে। যে সমস্ত প্রার্থীরা পশ্চিমবঙ্গের স্কুলে গ্রুপ ডি পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্য শেষ অবধি পড়বেন। 



নিচে শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল 

পদের নাম : স্কুল গ্রুপ ডি (Group D)

যোগ্যতা : শিক্ষাগত যোগ্যতা অন্যান্য গ্রুপ ডি পদে মতো শুধু অষ্টম পাশ করলে আবেদন করতে পারবে। 

বয়স: সরকারি নিয়ম অনুযায়ী গ্রুপ ডি পদে আবেদনের জন্য প্রার্থীর সর্বনিন্ম বয়স হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হবে 40 বছর এছাড়াও রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে। 


মাসিক বেতন : সরকারি নিয়ম অনুসারে অন্যান্য গ্রুপ ডি অর্থাৎ রুপা 2019 অনুযায়ী বেতন দেওয়া হবে। 


আবেদন পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আবেদনের ঠিকানা উল্লেখ করা হবে সেই ঠিকানায় পোস্ট এর মাধ্যমে 15 দিনের মধ্যে আবেদন জমা করতে হবে। 


নিয়োগের স্থান + আবেদন পাঠানোর ঠিকানা : To the Secretary, Margaret (S.N) English School, PO+PS- Pradhan Nagar, Dist - Darjeeling, Pin -734003, 

A Govt aided bimedia Institute conducted by Ramakrishna Vedanta Ashrama, Siliguri. 


নিয়োগ পদ্ধতি : আবেদন জমার করার পর স্কুল কর্তৃপক্ষ আপনার সঙ্গে যোগাযোগ করে প্রথমে লিখিত পরীক্ষা ও পরে ইন্টারভিউ দিয়ে নিয়োগ করবে। 


আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন? 

1. বায়োডাটা সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি ও বৈধ যোগাযোগ নম্বর। 

2.শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3.কাস্ট সার্টিফিকেট 

4.আধার / ভোটার কার্ড

5.অন্যান্য ( যদি থাকে) 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে উপরে উল্লেখিত স্কুলে যোগাযোগ করুন। 


👉প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👇👇👇👇https://t.me/bongodhar