পশ্চিমবঙ্গের জেলায় গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। WB Group C Reqruitment ।

 ফের চাকরি প্রার্থীদের জন্য নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। পশ্চিমবঙ্গের এক নতুন জেলায় অস্থায়ী বা চুক্তি ভিত্তিক হিসেবে গ্রুপ সি ( Group C)  সমতুল্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের জেলা খাদ্য ও সরবরাহ দপ্তরে এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতে মাত্র 6 মাসের জন্য নিয়োগ করা হবে এবং চাকরি হলে শনিবার ও রবিবারও কাজ করতে ইচ্ছুক হতে হবে।



সামনে দুয়ারে রেশন প্রকল্পকে বাস্তবায়ন করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রাজ্যের সব জেলার ব্লক কিংবা মহকুমা অফিসে ডাটা এন্ট্রির কাজে এই সমস্ত কর্মী নিয়োগ করা হবে। কোনো পরীক্ষা ছাড়াই শুধু ইন্টারভিউ দিয়ে এই চাকরির সুযোগ পেতে পারেন। যে সমস্ত প্রার্থীরা খাদ্য দপ্তরের ডাটা এন্ট্রির কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হল।

শূন্যপদের নাম : গ্রুপ সি লেভেলের -ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)

যোগ্যতা : যে কোনো সরকারি নিয়ম থেকে গ্রেজুয়েট পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকলে উপরে উল্লেখিত পদে আবেদন করতে পারবে।
এছাড়াও এই পদে আবেদন করতে হলে 1 বছরের বৈধ কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে এবং MS Word, Internet  এর যাবতীয় কাজ জানতে হবে।

বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং যে সমস্ত প্রার্থীরা সংরক্ষিত গোষ্ঠির মধ্যে পরে তাদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

আবেদন পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নিচের দেওয়া ঠিকানায়। নিচে আবেদন ফর্ম ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করবেন।

ইন্টারভিউ-র দিন আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে :
1. MP এডমিট বা বয়সের প্রমাণপত্র
2.শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3.কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
4.কম্পিউটার সার্টিফিকেট
5.অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থাকে)
6.আধার বা ভোটার কার্ড

উপরের সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি সহ নিজের সই করে তা নিচে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা : To the office of district controller, Food and Supply, Jhargram, at Anandapally,PO+PS+Dist- Jhargam,721507.
ছুটির দিন বাদে সকাল 10 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত আবেদন গ্রহন করা হবে।

নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি তবে আবেদন গ্রহণ শেষ হলে যোগাযোগ করে ইন্টারভিউ ও কম্পিউটার টেস্ট এর দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ : আবেদন জমা করতে হবে 21-12-2021 বিকেল 5 টার মধ্যে।

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন।


Official Notification : Click Here

Official Website : Click Here

PDF Download 

আরও চাকরির খবর পড়ুন 👇

মাধ্যমিক পাশে SDO অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি   

 

জেলার খাদ্য ও সরবরাহ দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ  


মাধ্যমিক পাশে BDO অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি  


 প্রতিদিন সবার আগে চাকরি খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👇👇Join Us on Telegram