পশ্চিমবঙ্গ পাট কর্পোরেশনে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। WB Jute Corporation Group C Reqruitment ।

 পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য ফের বিরাট সুখবর। ভারতীয় পাট কর্পোরেশন পশ্চিমবঙ্গ বিভাগে প্রচুর শূন্যপদে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট 63 টি শূন্যপদে কয়েকধরণের পদ রয়েছে। 6 রাজ্যে মধ্যে পাট কর্পোরেশন দপ্তরে এই সমস্ত কর্মীদের নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক এবং নিচে উল্লেখিত পদের ক্ষেত্রে যোগ্য তারা অবশ্যই শেষ অবধি পড়বেন।



1.একাউন্টেন্ট
শূন্যপদ :12 টি
যোগ্যতা :
M.COM  পাশ সঙ্গে 5 বছরের উক্ত পদের সমান কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।
অথবা B.COM পাশ সঙ্গে উক্ত কাজের সমান কাজে 7 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।

মাসিক বেতন  : 28,600-115000/-

2.জুনিয়র অ্যাসিস্টেন্ট ( Junior Assistant)
শূন্যপদ : 11 টি
যোগ্যতা :
এই পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো শাখায় স্নাতক ( Graduate) পাশ করতে হবে এবং এর পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। MS Word টাইপিং স্পিড মিনিটে 40 এবং সঙ্গে MS এর যাবতীয় কাজ জানতে হবে।

মাসিক বেতন : 21500-86500/-

3.জুনিয়র ইন্সপেক্টর ( Junior Inspector)
মোট শূন্যপদ : 40 টি
যোগ্যতা :
আবেদনকারীর যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে পাট কেনা/বেচা/স্টোর এবং আরও পাট সম্মন্ধীয় যাবতীয় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পদবে

বয়স: আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছর এবং সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি : আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে অনলাইনে আবেদন করার লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবে।

আবেদন ফী : অনলাইনের মাধ্যমে আবেদন ফী জমা করতে হবে। সাধারণ, ওবিসি ও ইডবলিএস প্রার্থীদের 200 টাকার আবেদন ফী জমা করতে হবে এবং অন্যান্য সংরক্ষিতদের কোনো আবেদন ফী জমা করতে হবে না।

আবেদন করার পূর্বে যে সমস্ত ডকুমেন্টস হাতের কাছে রাখতে হবে
1.বৈধ ইমেইল আইডি
2.বৈধ মোবাইল নম্বর
3.শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
4.পাসপোর্ট সাইজের ছবি সম্প্রতি
5. নিজের সিগনেচার
6.কাস্ট সার্টিফিকেট
7.আবেদন ফী জমার মাধ্যম (Debit /Credit Card)

নিয়োগ পদ্ধতি : আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর তারা অফিসিয়ালি লিখিত পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিবে। প্রথমে কম্পিউটার বেস্ট টেস্ট ও পরে ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

অনলাইন আবেদনের তারিখ সমূহ : অনলাইনে আবেদন চলবে 24-12-2021 থেকে 13-01-2021 পর্যন্ত।

Official Notification : Click Here

Official Website : Click Here

Online Application : Click Here


আরও নতুন নতুন চাকরির খবর পড়ুন 


Bandhan Bank এ সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি। আবেদন করলেই চাকরি। 

Axis Bank এ সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি।  

 

পশ্চিমবঙ্গের স্কুলে শিক্ষক, গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি  


👉প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন Telegram Channel