পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একের পর এক সুখবর। প্রতিনিয়ত নতুন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে চলেছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নানা বিভাগে। এবার ফের এক নতুন নিয়োগের ঘোষণা করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। ইতিমধ্যে তিনি ঘোষণা করেছেন গোটা রাজ্যে প্রচুর লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে। এর ফলে বাংলার বেকার যুবক যুবতীদের জন্য সরকারি চাকরি করার বিরাট সুযোগ থাকবে। পশ্চিমবঙ্গে স্থায়ী হিসেবে বসবাস করে এবং উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাশ যোগ্যতা আছে এমন সকল প্রার্থী এই শূন্যপদে আবেদন করতে পারবে।
এদিকে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন, রাজ্যের প্রায় 1500 লাইব্রেরীতে মোট শূন্যপদ রয়েছে প্রায় 800। এই সমস্ত শূন্যপদ রয়েছে গ্রামীণ লাইব্রেরীতে। তিনি আরও জানিয়েছেন, এই সমস্ত শূন্যপদ নতুন বছরের শুরু দিকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে এবং তার পর আবেদন পত্র গ্রহণ করা হবে। তিনি আরও জানিয়েছেন, কোভিড 19 এর নিয়ম অনুযায়ী গত অনেকদিন ধরে কাজ বন্ধ থাকলে এবার তা স্বাভাবিক হতে চলেছে তাই বিশেষ করে গ্রামীণ লাইব্রেরীতে লাইব্রেরী চালাতে নানা অসুবিধা দেখা যাচ্ছে।
শুধু মাধ্যমিক পাশে জেলার গ্রামে গ্রামে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
এক বিশেষ সুত্রে এও জানা গিয়েছে, ইতিমধ্যে গ্রামীণ লাইব্রেরীতে লাইব্রেরীয়ান নিয়োগের রাজ্য অর্থ দপ্তরে জমা করা হয়েছে। আরও জানা গিয়েছে গোটা রাজ্য থেকে মোট 737 জন লাইব্রেরীয়ান নিয়োগ করা হবে। গোটা রাজ্যে প্রায় 1500 গ্রন্থাগার রয়েছে।
শুধু উচ্চ মাধ্যমিক পাশে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
যদিও গ্রন্থাগার নিয়োগের সিদ্ধান্ত গত বিধানসভা ভোটের আগেই গ্রহণ করা হয়েছিল কিন্তু কোভিড 19 চলাকালীন নানা অসুবিধা থাকায় এই পর্যন্ত নিয়োগ করা সম্ভব হয়নি। বর্তমানে স্বাভাবিক অবস্থায় ফেরার পর রাজ্য ফের নিয়োগের উদ্যোগ নিতে চলেছে। নতুন বছরের শুরুর দিকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য লাইব্রেরি দপ্তর। বিশেষ সুত্রে এও জানানো হয়েছে যে, শুধু গ্রামীণ লাইব্রেরী না এর পাশাপাশি শহরের লাইব্রেরি সহ নানা স্কুল কলেজের লাইব্রেরিতে ধাপে ধাপে মোট 4 হাজার লাইব্রেরীয়ান নিয়োগ করা হবে। তবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার সঙ্গে জুড়ে থাকবেন।
রাজ্যের SDO অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
আরও চাকরির খবর পড়ুন
Bandhan Bank সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করলেই চাকরি
Axis Bank এ সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি। এক্ষুনি আবেদন করুন।
👉প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন Telegram Channel
