অষ্টম পাশে পশ্চিমবঙ্গের স্কুলে গ্রুপ ডি পদে নিয়োগ। WB School Group D Recruitment ।

শুধু ইন্টারভিউ এর মাধ্যমে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দপ্তরে নোন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সমতুল্য গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। এবং একটি পার্ট টাইম নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সরকারি চাকরি করার বিরাট সুযোগ পাচ্ছেন। এই দুই পদে আবেদন করলে আপনাকে কোনো পরীক্ষা দিতে হবে না শুধু ইন্টারভিউ এর পারদর্শিতার উপর ভিত্তি করে গ্রুপ ডি ও পার্ট টাইম নন টিচিং স্টাফ পদে নিয়োগ করা হবে। যারা এই দুই পদে আবেদন করতে ইচ্ছুক তারা সবিস্তারে পড়বেন। নিচে শূন্যপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল 



শূন্যপদের নাম : গ্রুপ ডি (Group D), পার্ট টাইম নন টিচিং স্টাফ (Part time non teaching Staff) 

যোগ্যতা : গ্রুপ ডি ও পার্ট টাইম গ্রুপ ডি দুই পদের জন্য যোগ্যতা খুবই নূন্যতম। শুধু অষ্টম পাশ করলে এই পদ গুলিতে আবেদন করতে পারবেন। 

এবং গ্রুপ ডি পদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ থাকা চাই এবং সঙ্গে এমএস ওয়ার্ড এর কাজ জানতে হবে। 

এছাড়াও গ্রুপ ডি পদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। 

বয়স : আবেদনকারীর বয়স সর্বাধিক 40 বছর হতে পারে কিন্তু যারা সংরক্ষিত তাদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় থাকবে। 

মাসিক বেতন : মাসিক বেতন হিসেবে 4900-16200/- সঙ্গে 1700 গ্রেট পে। পার্ট টাইম স্টাফ এর মাসিক সাম্মানিক 2000/- এর বেশি হবে না। 

আবেদন প্রক্রিয়া :কোনো প্রকার আবেদন পত্র জমা করতে হবে না তবে ইন্টারভিউ এর দিন নিচে দেওয়া লিঙ্ক থেকে ইন্টারভিউ ফর্ম ডাউনলোড করে তা রিপোর্টিং সময়ে জমা করতে হবে। 

আবেদন ফী : প্রত্যেক পদে আবেদন করতে প্রার্থীকে 150 টাকা ফী জমা করতে হবে। টাকা জমা করবেন রিপোর্টিং সময় চলাকালীন। 

নিয়োগ প্রক্রিয়া : শুধু ইন্টারভিউ-র মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে 30 নম্বরের। 

ইন্টারভিউ-র তারিখ ও সময় : ইন্টারভিউ হবে 05-12-2021 তারিখে এবং রিপোর্টিং সময় সকাল 9.00 থেকে। 

স্থান :Bankura Sammilani College, Bankura, West Bengal. 

 ইন্টারভিউ-র দিন যে যে ডকুমেন্টস নিয়ে আসবেন 

1.আবেদন ফর্ম যা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করবেন 

2.পাসপোর্ট সাইজের ছবি 

3.সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি 

৪. কোভিড-19 এর সমস্ত নিয়ম মেনে উপস্থিত হতে হবে। 

ফের নতুন জেলায় ডাটা এন্ট্রি অপারেটর ও কোঅর্ডিনেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি। 

আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন 

অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন 

আবেদন ফর্ম ডাউনলোড করুন 

প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন 👇👇