ফের মাধ্যমিক পাশে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের এক মহকুমার ব্লক অফিস। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেশ কিছু সংখ্যক আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধু মহিলারাই এই পদে আবেদন করতে পারবে এবং আবেদনকারীকে অবশ্যই সেই ব্লকের (BDO) বা মহকুমার( SDO) স্থায়ী বাসিন্দা হতে হবে। শুধু মাধ্যমিক পাশে এই পদে আবেদন করা যাবে। আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য নিচে সবিস্তারে আলোচনা করা হল -
নিয়োগের শূন্যপদের নাম : আশা কর্মী (ASHA Workers)
মোট শূন্যপদ : মোট শূন্য পদ রয়েছে 6 টি
শিক্ষাগত যোগ্যতা : আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা খুবই শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে।
যে সমস্ত প্রার্থী আবেদনের করতে পারবে : এখানে যেহেতু আশা কর্মী নিয়োগ করা হবে তাই শুধু মাত্র মহিলারাই আবেদন করতে পারবে এবং তাদের হতে হবে বিবাহিত/বিবাহবিচ্ছেদ/ বিধবা।
আবেদনকারীর বয়স :সাধারণত বয়স হতে হবে 30-40 বছরের মধ্যে কিন্তু সংরক্ষিত মহিলারা 22 বছর হলে আবেদন করতে পারবে।
আবেদন প্রক্রিয়া : আবেদনকারীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানা বা যে ব্লক অফিসে নিয়োগ করা হচ্ছে সেখানে ছুটির বাদে জমা করতে হবে।
অফলাইন আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে :
1. বয়সের প্রমাণপত্র / এডমিট কার্ড
2.যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3.কাস্ট সার্টিফিকেট
4.বাসিন্দা প্রমান
5. পাসপোর্ট সাইজের ছবি
6.আধার / ভোটার কার্ড
7. বিবাহিত /বিবাহ বিচ্ছেদ /বিধবা প্রমাণ
উপরের সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে।
BDO অফিসে বিভিন্ন গ্রামে নিয়োগের বিজ্ঞপ্তি
অফলাইন আবেদন জমা করার শেষ তারিখ : 24-12-2021 তারিখের আগে নিচে উল্লিখিত ব্লক অফিসে জমা করতে হবে এবং সপ্তাহে সোমবার থেকে শুক্রবার সকাল 10 টা থেকে বিকেল 4 টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি প্রকাশের স্থান : সুতাহারা ব্লক অফিস,হলদিয়া মহকুমা, পূর্ব মেদিনীপুর।
নিচে অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হল
Official Notification :CLICK HERE
Offline Application Form : CLICK HERE
আরও বিস্তারিত জানতে উক্ত ব্লক অফিসে যোগাযোগ করুন।
