ফের জেলায় ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি। West Bengal Data Entry Operator Reqruitment ।

 রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের বিরাট সুখবর। রাজ্যের অন্যতম প্রকল্প 'দুয়ারে রেশন' কে বাস্তবায়িত করার লক্ষ্যে রাজ্যের প্রত্যেক জেলার স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ আগ্রহ দেখাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে রাজ্যের অনেক জেলার খাদ্য দপ্তরে এই ধরনের কর্মী নিয়োগ করা হয়েছে। আজ ফের এক নতুন জেলার খাদ্য ও সরবরাহ দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)  পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী খাদ্য দপ্তরের বিভিন্ন কাজ, যেমন-রেশন কার্ড,দুয়ারে রেশন বা রেশন  সম্মন্ধীয় যাবতীয় ডাটা এন্ট্রি কাজের জন্য এই কর্মী নিয়োগ। বিজ্ঞপ্তি এও জানানো হয়েছে, এই  ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তি ভিত্তিক, বিজ্ঞপ্তি অনুযায়ী মাত্র 6 মাসের জন্য নিয়োগ করা হবে তবে ভবিষ্যতে কাজের মেয়াদ বাড়তেও পারে। আমরা নিচে আবেদন সম্পর্কে সবিস্তারে আলোচনা করবো আপনারা শেষ অবধি পড়বেন।



শূন্যপদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)

যোগ্যতা : সরকারি প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় গ্রাজুয়েট (Graduate)  পাশ করলে আবেদন করা যাবে।

এছাড়াও কম্পিউটার ডিপ্লোমা বা কোর্সের কমপক্ষে 1 বছরের সার্টিফিকেট থাকতে হবে।সঙ্গে কম্পিউটার সাধারণ জ্ঞান বা MS Word, Internet এর কাজ জানতে হবে।

বয়স :  আবেদনকারীর বয়স হবে 21 -40 বছরের মধ্যে।

পদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয়
1.এই পদ সম্পূর্ণ ক্ষনস্থায়ী ও চুক্তি ভিত্তিক। আপাতত 6 মাসের জন্য।
2.মাসিক সাম্মানিক হিসাবে 13000 টাকা দেওয়া হবে।
3. প্রার্থীকে ছুটির দিনও কাজ করতে হতে পারে।
4.সরকারি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন পদ্ধতি : প্রার্থীকে আগে কোনো আবেদন জমা করতে হবে না তবে ইন্টারভিউ-র দিন আবেদন পত্র সঙ্গে সমস্ত ডকুমেন্টস যা নিচে উল্লেখ রয়েছে তার ফটোকপি সঙ্গে নিজের সই করে জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি : সরাসরি ইন্টারভিউ ও কম্পিউটার টেস্ট এবং কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। ইন্টারভিউ -তে থাকবে 10 নম্বর, কম্পিউটার টেস্ট এ 15 এবং অভিজ্ঞতা-তে 5 নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ-র দিন আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে :
1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র
2.যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3.কাস্ট সার্টিফিকেট
4.কম্পিউটার সার্টিফিকেট
5.অভিজ্ঞতা সার্টিফিকেট
6.আধার বা ভোটার কার্ড

উপরের সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি সহ অরিজিনাল কপি ইন্টারভিউ-র দিন নিয়ে আসতে হবে।

মাধ্যমিক পাশে জেলার ব্লক অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি 

ইন্টারভিউ-র তারিখ ও স্থান  : ইন্টারভিউ শুরু হবে 20.12.2021 এর সকাল 10 থেকে।

Venue : Office of Hirbandh Development Block, Bakura.

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন।


Official Notification : Click Here 

Official Website : Click Here


আমাদের ওয়েবসাইট এ প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর দেওয়া হয়ে থাকে তাই ওয়েবসাইট রেগুলার খুলে দেখবেন এবং উপরের দেওয়া WhatsApp Group লিঙ্ক জয়েন করুন।