পশ্চিমবঙ্গে বসবাসকারী চাকরি প্রার্থীদের জন্য ফের বিরাট সুখবর। এবার রাজ্যের জেলার ব্লকে চা প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চা প্রকল্পে ক্ষুদ্র চা চাষীদের সঙ্গে ফিল্ডে নানা রকম কাজ কর্মের জন্য এই সমস্ত কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তি ভিত্তিক হিসেবে নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে জেলার তিনটি ব্লকে প্রত্যেকটিতে একজন করে এই কর্মী নিয়োগ করা হবে।প্রার্থীকে অবশ্যই এই কাজের আগ্রহী হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, এই পদের নাম কমিউনিটি মবিলাইজার। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই শেষ অব্দি পড়বে নিচের শূন্যপদ সম্পর্কে এবং আবেদন সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা।
শূন্যপদের নাম : কমিউনিটি মবিলাইজার (Community Mobiliser)
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা হিসেবে গ্র্যাজুয়েট পাশ হতে হবে এবং সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে এবং এছাড়াও চাকরিপ্রার্থীকে কর্মঠ এবং কাজের প্রতি উদ্যোগি হতে হবে।
এমনকি এই পদের জন্য শুধুমাত্র ছেলে প্রার্থীরাই আবেদন করতে পারবে।
বয়স: বিজ্ঞপ্তিতে বয়স সম্পর্কে কোন কিছু উল্লেখ করা হয়নি তবে 20 বছরের উপরে বয়স হলে আবেদন করতে।
মাসিক বেতন : এই পদে চাকরি হলে মাসিক বেতন হিসেবে 13000/- টাকা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের কোনরকম আবেদন ফরম জমা করতে হবে না সরাসরি ইন্টারভিউ-র দিন উপস্থিত হতে হবে ।
ইন্টারভিউয়ের দিন প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ : সুন্দর bio-data সহ ইন্টারভিউ-র দিন আপনার সমস্ত রকমের শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ বয়সের প্রমাণ এমনকি আধার কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে এবং এগুলোর অরিজিনাল সহ ফটো কপিও নিয়ে আসতে হবে।
ইন্টারভিউ-র তারিখ ও সময় : ইন্টারভিউ শুরু হবে সকাল 11 থেকে এবং চলবে দুপুর 2 টা পর্যন্ত।28-01-2022 তারিখে।
স্থান : জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষি সমিতি কার্যালয়, ডি.বি. সি রোড, কদমতলা, পাটগোলা, জলপাইগুড়ি।
জলপাইগুড়ির কোন কোন ব্লকে নিয়োগ করা হবে : জলপাইগুড়ি জেলার তিন ব্লকে নিয়োগ করা হবে। যেমন - মাল ব্লক,মেখলিগঞ্জ ও ময়নাগুড়ি এর Trinitea Project। কেবল সেই ব্লকের স্থায়ী বাসিন্দা হলে এই পদে প্রধান্য দিবে।
আরও বিস্তারিত জানতে হলে উপরে দেওয়া ঠিকানায় যোগাযোগ করুন। নিচে ছবি সহকারে নোটিশ দেওয়া হল।
আরও চাকরির খবর পেতে হলে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করুন : চাকরির খবর
👉প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন Telegram Channel
