পশ্চিমবঙ্গের 1719 স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগের ছাড়পত্র দিল শিক্ষা দপ্তর। রইল বিস্তারিত।

পশ্চিমবঙ্গের 1719 স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগের ছাড়পত্র দিল শিক্ষা দপ্তর। রইল বিস্তারিত। 


অবশেষ পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের মুখে হাসি ফুটতে চলেছে। রাজ্যের স্কুলে সরাসরি কম্পিউটার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির অবেশেষে ছাড়পত্র দিলো নবান্ন। গত 19 জানুয়ারি 2022 এ স্কুল শিক্ষা দপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, রাজ্যের 1719 কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে গোটা রাজ্যের 1719 টি স্কুলে। প্রত্যেক স্কুলে এক জন করে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে। গত এক মাস আগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলেও নিয়োগের ছাড়পত্র মিলেনি। এবার স্কুল শিক্ষক দপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি জারি করে এই শিক্ষক নিয়োগের অনুমোদন দিয়েছে স্কুল শিক্ষা ডিপার্টমেন্ট। 



এদিকে গত 6 ডিসেম্বর স্কুল শিক্ষা ডিপার্টমেন্ট কর্তৃক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, রাজ্যে এমন 1719 স্কুল রয়েছে যেখানে প্রত্যেক স্কুল পিছু একজন করে কম্পিউটার কোঅর্ডিনেরট নিয়োগ করা হবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আরও পরিবর্তন আনতে এমন পদক্ষেপ নিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা ডিপার্টমেন্ট।বর্তমানে দিনে দিনে শিক্ষা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে রাজ্যের প্রত্যেক স্কুলে কমপক্ষে একজন কম্পিউটার শিক্ষক প্রয়োজন তাই এমন ঘোষণা করা হয়েছে। 


বর্তমানে কম্পিউটার শিক্ষকদের( Computer Teacher) স্কুলে গুরুত্ব 

2019 সালে রাজ্যের অনেক স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হয়েছে এবার আরও 1719 জম কম্পিউটার শিক্ষক( Computer Teacher) নিয়োগের প্রস্তুতি শুরু করলো রাজ্য শিক্ষা দপ্তর । বর্তমান শিক্ষা ব্যবস্থায় কম্পিউটার শিক্ষা অন্যান্য বিষয়ের মতো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান যুগে শিক্ষা ব্যবস্থাকে আর তরান্বিত করতে কম্পিউটার বিষয়কে সকল শ্রেনীতে আবশ্যিক করা হয়েছে। যে প্রত্যেক স্কুলে কম্পিউটার শিক্ষা আবশ্যিক তাই এর জন্য শিক্ষক নিয়োগেও দরকার তাই সরকার কর্তৃক বিজ্ঞপ্তি জারি করে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। 


গত 2019 সালের কম্পিউটার শিক্ষক সংখ্যা ও বেতন 

রাজ্যে 2019 সালে মোট 6500 কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং এখানো রাজ্যে অনেক স্কুল রয়েছে যেখানে কম্পিউটার শিক্ষকের পদ খালি রয়েছে, তাই আরও 1719 স্কুলে কম্পিউটার শিক্ষক( Computer Teacher) নিয়োগ করবে সরকার। 2019 অনুযায়ী রাজ্যে নিযুক্ত কম্পিউটার শিক্ষকদের( Computer Teacher) মাসিক সাম্মানিক 10,000 করে দেওয়া হয়। তাই সবমিলিয়ে এক বিরাট সুখবর সমস্ত চাকরি প্রার্থীদের জন্য। 


বিজ্ঞপ্তি জারি করেছে 

পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা ডিপার্টমেন্ট থেকে এমনটা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জয়েন্ট সেক্রেটারি স্কুল শিক্ষা ডিপার্টমেন্ট। সেই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছিল, ডিপুটি জেনেরাল ম্যানেজার, পশ্চিমবঙ্গ ওয়েবেল ভবন।  এবার এই নিয়োগের ছাড়পত্র দিলো পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা ডিপার্টমেন্ট। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে স্কুল শিক্ষা ডিপার্টমেন্ট। গত 19 জানুয়ারি এই নিয়োগের ছাড়পত্র মিললো।


Download Official Notification : Click

আরও চাকরির খবর পেতে হলে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করুন : চাকরির খবর 


 👉প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন Telegram Channel