চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুখবর। এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য ফের এক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আসা হলো। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় কোস্ট গার্ডে 322 টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারা ভারতের যে কোনো যায়গা থেকে আবেদন করতে পারবে এবং মহিলা ও পুরুষ উভয় এই পদে আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, Navik ও Yantrik এই দুই পদে নিয়োগ করা হবে। আবেদন গ্রহন ইতিমধ্যে 4 জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং 14 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
শূন্যপদের নাম : নাভিক ও ইয়ান্ত্রিক
মোট শূন্যপদ : 322 টি
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যে কোনো একটি পাশ করলে আবেদন করতে পারবে। তবে দুই পদের জন্য যোগ্যতা আলাদা আলাদা হবে।
বয়স : সাধারণত বয়স হতে হবে 18-22 বছরের মধ্যে কিন্তু সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হতে পারে।
মাসিক বেতন : দুই পদের জন্য মাসিক বেতন আলাদা আলাদা হবে। নাভিক পদের জন্য মাসিক বেতন 21700/- এবং ইয়ান্ত্রিক পদের জন্য মাসিক বেতন 29200/-।
আবেদন পদ্ধতি : আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আবেদন করার লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবে। https://joinindiancoastguard.cdac.in/
আবেদন ফী : সাধারণ ও ওবিসিদের জন্য আবেদন ফী জমা করতে হবে 250 টাকা অনলাইনের মাধ্যমে এবং রিজার্ভ গোষ্ঠির জন্য কোনো আবেদন ফী জমা করতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া : মোট 4 টি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
প্রথম ধাপে - লিখিত পরীক্ষা নেওয়া হবে।
দ্বিতীয় ধাপে - ডকুমেন্টস ভেরিফিকেশন ও ফিজিক্যাল টেস্ট
তৃতীয় ধাপে - মেডিকেল টেস্ট ও অন্যান্য
চতুর্থ ধাপে - ট্রেনিং দেওয়া হবে।
তারিখ সমূহ : আবেদন শুরু হয়েছে 4 জানুয়ারি 2022 থেকে।
আবেদন গ্রহণ চলবে 14 জানুয়ারি 2022 পর্যন্ত।
পরীক্ষার তারিখ এখনো ঘোষণা করা হয়নি তবে মার্চ কিংবা এপ্রিল মাসে নেওয়া হবে।
জেলার BDO অফিসে প্রচুর ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ চলছে
আরও বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ক্লিক করে দেখেনিন।
Official Website : Click Here
Official Notification : Click Here
