চাকরি প্রার্থীদের জন্য অসাধারণ সুখবর। এবার রাজ্যে ট্রেনিং দিয়ে সরাসরি সরকারি চাকরির সুযোগ সঙ্গে ট্রেনিং চলাকালীন মাসিক ভাতা দেওয়া হবে। এদিন সরাসরি রাজ্যের মূখ্য মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মূখ্যমন্ত্রী ছাত্র সংগঠন দিবসে এমনটাই ঘোষণা করেছিলেন। এদিন মূখ্যমন্ত্রী ছাত্র সংগঠন দিবসে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে। তিনি সরাসরি এমনটা ঘোষণা করেন। এতো বড়ো ঘোষণা, যা রাজ্যের ছাত্র ছাত্রীদোর জন্য বিরাট সুখবর।
ইতিমধ্যে রাজ্যের নানা প্রশাসনিক কাজকর্ম হাতে কলমে করার লক্ষ্যে রাজ্য সরকার কর্তৃক চালু করা হল স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে সরাসরি পড়ুয়ারা সরকারি যে কোনো অফিসে বা দপ্তরে এক বছরের জন্য হাতে কলমে কাজ শেখার সুযোগ পাবে এবং এমন অবস্থায় এই সমস্ত পড়ুয়াদের মাসিক ভাতাও দেওয়া হবে । এদিন জানানো হয়েছে এই সমস্ত পড়ুয়াদের মাসিক ভাতা হিসেবে 5000 টাকা দেওয়া হবে। ইতিমধ্যে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এমনটাই উচ্চ শিক্ষা দপ্তর সুত্রে জানা গিয়েছে।
আরও জানানো হয়েছে, এই ইন্টার্নশিপে ভাগ নিতে হলে সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে 'নো অবজেকশন সার্টিফিকেট থাকা জরুরি। যদিও গেজেট বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, ক্লাস ব্যাহত কারন দেখিয়ে কারও এনওসি আটকানো যাবেনা। এমকি পড়ুয়াদের পড়াশোনার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সব রকম সাহায্য করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। ইন্টার্নশিপের শেষে পড়ুয়াদের জন্য সার্টিফিকেট দেওয়া হবে। পড়ুয়াদের মূল্যায়নের ভিত্তিতে নম্বর বা গ্রেট থাকবে সেই সার্টিফিকেট এ। এছাড়াও এও জানানো হয়েছে, আগামী দিনে যদি ইন্টার্নদের মধ্যে কারো চাকরি হয় তাহলে ইন্টার্নদের জন্য বাড়তি সুযোগ দেওয়া হবে।
আবেদনের জন্য যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর সঙ্গে 60 শতাংশ নম্বর থাকতে হবে। পলিটেকনিক ও আইটিআই ছাত্রছাত্রীদের জন্য একই নিয়ম বহাল হবে। এছাড়াও আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কমপক্ষে রাজ্যে 10 বছর ধরে বসবাস করতে হবে। এছাড়াও আবেদনকারীর বয়স 40 বছর পার হলে হবে না। শিক্ষাগত যোগ্যতা ছাড়াও অন্য যোগ্যতামান স্থীর করতে পারবে সংশ্লিষ্ট দপ্তর।
এদিকে আরও জানানো হয়েছে, শীঘ্রই নতুন ওয়েবসাইট পোর্টাল খুলতে চলেছে দপ্তর। আবেদন গ্রহন করার পর প্রার্থীদের মেধা ও অন্যান্য বিষয় যাচাই করে বাছাই করবে সংশ্লিষ্ট দপ্তর। তবে এই নিয়োগ হবে এলাকা ভিত্তিক। সারা বাংলার যে কোনো যায়গা থেকে আবেদন করতে পারবে। প্রতি এক বছর পর পর এই নিয়োগ করা হবে।
আরও চাকরির খবর পেতে হলে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করুন : চাকরির খবর
👉প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন Telegram Channel
