শুধু মাধ্যমিক পাশে কৃষি দপ্তরে 641 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি।

সুখবর!  নয়া বছরে একের পর এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে চলেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু মাধ্যমিক পাশে ভারতের যে কোনো যায়গা থেকে আবেদন করতে পারবে। ভারতীয় কৃষি দপ্তরে মোট 641 শূন্যপদে নিয়োগ করা হবে। ভারতীয় কৃষি রিসার্চ ইন্সটিটিউট এ এই সমস্ত শূন্য পদ পূরণ করা হবে। মহিলা ও পুরুষ উভয় এই পদে আবেদন করতে পারবে।গোটা ভারত সহ পশ্চিমবঙ্গেও প্রচুর শূন্যপদ রয়েছে। যে সমস্ত প্রার্থীরা মাধ্যমিক পাশ করেছে ও এই শূন্যপদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ ও নিয়োগ সংক্রান্ত সবিস্তারে আলোচনা করা হল -



শূন্যপদের নাম : টেকনিশিয়ান (Technician) 

মোট শূন্যপদ : 641 শূন্যপদ (সাধারণ -286,ইডবলুএস-61,এসসি-93,এসটি-68,ওবিসি-133 ও অন্যান্যদের 14 টি) 

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীর নূন্যতম যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক (Madhyamik) পাশ। কেন্দ্র কিংবা রাজ্যে সরকারি বোর্ড থেকে পাশ করলে আবেদন করা যাবে। 

আবেদনকারীর বয়স : নূন্যতম বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 30 বছর। এছাড়াও রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে। 


আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আবেদন লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবে। 

আবেদন ফী : Gen,EWS,OBC দের জন্য আবেদন ফী 300 ও পরীক্ষার ফী 700 টাকা, সবমিলিয়ে মোট 1000 টাকা অনলাইনে জমা করতে হবে। এছাড়াও মহিলা ও অন্যান্য সংরক্ষিতদের জন্য শুধু 300 টাকার আবেদন ফী জমা করতে হবে। 

নিয়োগ পদ্ধতি : লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে কম্পিউটার বেস্ট টেস্ট এর মাধ্যমে এবং ইন্টারভিউ এর দিন প্রয়োজনীয় ডকুমেন্টস এর ভেরিফিকেশন করা হবে। 

অনলাইনে আবেদন করতে কী কী ডকুমেন্টস হাতে রাখতে হবে? 

1. পাসপোর্ট সাইজের ছবি ও সাদা কাগজে নিজের সই 

2. মাধ্যমিকের এডমিট কার্ড ও অন্যান্য সমস্ত ডকুমেন্টস 

3. উচ্চ যোগ্যতা থাকলে তার ডকুমেন্টস 

4. অনলাইন পেমেন্ট মাধ্যম (ক্রেডিট কিংবা ডেবিট কার্ড)

5. কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)

উচ্চ মাধ্যমিক পাশে পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ 

লিখিত পরীক্ষায় কী কী বিষয়, নম্বর ও সময় সম্পর্কে নিচে আলোচনা করা হল -

 জেনারেল নলেজ, অঙ্ক, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান। চারটি বিষয়ের প্রত্যেকটিতে 25 নম্বর করে মোট 100 নম্বরে পরীক্ষা নেওয়া হবে এবং 1 ও 1/2 ঘন্টা সময়ে পরীক্ষা শেষ করতে হবে। 1/2 ঘন্টা শুধু প্রতিবন্ধীদের জন্য। 

পশ্চিমবঙ্গে 'চাকরির মেলা' আবেদন করলেই চাকরির  সুযোগ 

তারিখ সমূহ : আবেদন শুরু হয়েছে 18.12.2021 

আবেদনের শেষ তারিখ : 10.01.2022 

পরীক্ষার তারিখ : 25.01.2022 - 05.02.2022

Computer Test পরীক্ষার সেন্টার পশ্চিমবঙ্গের যে যে জায়গায় : বর্ধমান, দূর্গাপুর, কল্যানী, কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, সুরি ও হাওড়া তে। 

স্বাস্থ্য দপ্তরে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি 

আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন : 

Download Official Notification : Click Here

Online Application : Click Here 

Official Website : Click Here


প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👇

https://t.me/bongodhar