পশ্চিমবঙ্গে সরকারি চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য ফের বিরাট সুখবর নিয়ে আসা হলো। এবার এমন এক নতুন নিয়োগের বিজ্ঞপ্তির খবর নিয়ে আপনাদের সামনে আসা হয়েছে যা পশ্চিমবঙ্গের প্রথম Bongodhara নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গের জেলার প্র BDO অফিস গুলিতে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধু মাধ্যমিক পাশে আবেদন করতে হবে এছাড়া আর কোনো যোগ্যতা লাগবেনা।
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে সরকারি চাকরি করার বিরাট সুযোগ আপনার হাতে। কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে। ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিন্তু আবেদন গ্রহন শুরু হবে 27 জানুয়ারি থেকে। যে সমস্ত চাকরি প্রার্থীরা সরকারি চাকরি করতে ইচ্ছুক এবং মাধ্যমিক পাশ তারা লাস্ট অবধি ভালো করে পড়বেন নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল -
আবেদন পদ্ধতি : এই পদে আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে সরাসরি BDO অফিসের ড্রপ বক্সে জমা করতে পারবে। তবে মনে রাখতে হবে, যেই BDO অফিসে নিয়োগ করা হবে আপনাকে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কেবল স্থায়ী বাসিন্দাই আবেদন করতে পারবে। নিচে প্রত্যেক BDO অফিসের অফিসিয়াল নোটিশ একসঙ্গে ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হবে। সেখান থেকে আবেদন পত্রও ডাউনলোড করতে পারবে।
নিয়োগ প্রক্রিয়া : আবেদন করার পর কোনো পরীক্ষা নেওয়া হবে না। মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তারপর ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে?
- মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
- আধার/ ভোটের কার্ড
- পাসপোর্ট সাইজের ছবি
- বাসিন্দা প্রমান ( পঞ্চায়েত প্রধানের সুপারিশ)
- মহিলাদের বিবাহিত প্রমাণ
যে পদে নিয়োগ করা হবে : আশা কর্মী (Asha Karmi)
শিক্ষাগত যোগ্যতা : 1.এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা শুধু মাধ্যমিক বা তার সমতুল্য হতে হবে।
2. শুধু মহিলারাই আবেদন করতে পারবে এবং তাদের অবশ্যই বিবাহিত, বিধবা কিংবা ডিভোর্স নেওয়া হতে হবে।
3. যেই সাব সেন্টারে শূন্যপদ রয়েছে সেই সাব সেন্টারের গ্রামের বাসিন্দা হতে হবে।
বয়স: আবেদনকারীর বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে কিন্তু সংরক্ষিত গোষ্ঠির হলে 22 বছর বয়সেও এই পদে আবেদন করতে পারবে।
আবেদনের তারিখ সমূহ : 27.01.2022 থেকে 07.02.022 পর্যন্ত আবেদন জমা করতে পারবে।
নিয়োগের স্থান :জলপাইগুড়ি জেলার বিভিন্ন BDO অফিসের সাব সেন্টারে।
আরও বিস্তারিত জানতে এবং অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে ও আবেদন পত্র ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন 👇👇👇
অফিসিয়াল নোটিশ + আবেদন পত্র : ডাউনলোড করুন
অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন
আরও চাকরির খবর পেতে হলে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করুন : চাকরির খবর
👉প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন Telegram Channel
