পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একের পর এক সুখবর। এবার রাজ্যে জেলায় সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ম্যানেজার একাউন্টেন্ট পদে স্থায়ী হিসেবে এই পদ পূরণ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করার জন্য অনুরোধ জানিয়েছে সমবায় কৃষি উন্নয়ন সমিতি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের মহিলা ও পুরুষ উভয় এই পদে আবেদন করতে পারবে। সম্পূর্ণ স্থায়ী পদে এই সমস্ত পদে নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই শেষ অবধি পড়বেন নিচে শূন্য পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল -
শূন্যপদের নাম : ম্যানেজার(Manager) ও একাউন্টেন্ট(Accountant) এই দুই পদে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি : আবেদন করতে ইচ্ছুক প্রার্থীকে একটি সাদা কাগজে আবেদন পত্র লিখতে হবে। সেখানে উল্লেখ করতে হবে নিজের সমস্ত ডিটেইলস সহ মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস। এছাড়াও রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। আবেদন পত্র সরাসরি অফিসে গিয়ে অফিস সময়ে জমা করতে পারবে এছাড়াও রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবে।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন?
1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট
4. পাসপোর্ট সাইজের ছবি
5. আধার কার্ড / ভোটের কার্ড
6. অন্যান্য
নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে কোনো কিছু উল্লেখ করা হয়নি তবে বৈধ ইমেইল ও মোবাইল নম্বর দিলে সেখানে যোগাযোগ করে করে পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ : আবেদন গ্রহন শুরু হয়েছে 17 জানুয়ারি 2022 থেকে এবং আবেদন গ্রহনের শেষ তারিখ 28 জানুয়ারি সন্ধা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা : উপরে উল্লেখিত সমস্ত পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্রেজুয়েট পাশ এবং প্রার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে।
বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 01-01-2022 অনুযায়ী 20 বছর থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও ওবিসি, এসসি ও এসটি দের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : ম্যানেজার পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে 6000/- টাকা এবং একাউন্টেন্ট পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে 5500 টাকা।
আবেদন জমা করার ঠিকানা ও নিয়োগের স্থান : সম্পাদক, মানিক কুমার বাঁকা, সুলতানপুর, এস.কে.ইউ. এস লিঃ, গ্রাম ভবানিপুর, পোস্ট - বাঁকা, জেলা - পশ্চিম মেদিনীপুর, পিন - ৭২১২০১।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে উপর উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করুন অথবা নিচে দেওয়া অফিসিয়াল নোটিশ ভালো করে পড়ুন। নিচে ছবি সহকারে দেওয়া হল।
আরও চাকরির খবর পেতে হলে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করুন : চাকরির খবর
👉প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন Telegram Channel
