নয়া বছরে শিক্ষিত ছাত্র ছাত্রীর জন্য বিরাট সুখবর। পশ্চিমবঙ্গের সমস্ত পড়ুয়াদের জন্য বিরাট সুখবর নিলে এলো পশ্চিমবঙ্গ সরকার।পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য একের পর এক নয়া নয়া প্রকল্প নিয়ে আসছে। এবার রাজ্যের সমস্ত ছাত্র ছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পাবে যদি তারা পশ্চিমবঙ্গের যে কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে থাকে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণি থেকে উচ্চতর যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করলে আবেদন করতে পারবে আর আবেদন গ্রহন সম্পন্ন হলে পেয়ে যাবে যোগ্যতা অনুযায়ী এককালীন বছরে হাজার হাজার টাকা ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রথম শ্রেণি থেকে মাধ্যমিক পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক থেকে উচ্চতর যোগ্যতা পর্যন্ত যে কোনো সরকারি অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী হয়ে থাকলে সকলে আবেদন করতে পারবে। তবে মাধ্যমিকের নিচে এবং মাধ্যমিকের উপর পর্যন্ত দুই ভাবে বিভক্ত করে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম প্রকল্প 'ঐক্যশ্রী' এর মাধ্যমে যে কোনো শিক্ষার্থীকে এককালীন ভালো অঙ্কের টাকা শিক্ষার খরচ বাবদ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সম্প্রদায় থেকে আসা সমস্ত সমস্ত শিক্ষার্থী যা পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো শ্রেণিতে পড়াশোনা করে তারা আবেদন করতে পারবে। https://www.wbmdfc.org/
কতভাবে এই স্কলারশিপ দেওয়া হবে?
1. প্রি মাধ্যমিক : প্রি মাধ্যমিক ঐক্যশ্রীতে প্রাইমারিতে চার শ্রেণির ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে। এর পর পঞ্চম শ্রেণি থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত যে কোনো শ্রেনিতে পড়াশোনা করলে তাদের জন্যও প্রাইমারি থেকে বেশি এককালীন শিক্ষা বাবদ অর্থের স্কলারশিপ দেওয়া হবে।
2. পোস্ট মাধ্যমিক : এখানে উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ কিংবা দ্বাদশ যে কোনো শ্রেণিতে পড়াশোনা করলে আবেদন করতে পারবে এবং তাদের জন্য এককালীন পড়াশোনা বাবদ টাকা দেওয়া হবে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে কলেজ কিংবা ইউনিভার্সিটি যে কোনো শিক্ষা বর্ষে পড়াশোনা করলে আবেদন করতে পারবে।
আবেদনের শেষ তারিখ সমূহ : আগের তারিখ থেকে সময় সীমা বৃদ্ধি করে তা জানুয়ারি মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রি মাধ্যমিক আবেদনের শেষ তারিখ : ফ্রেশ কিংবা রেনুয়াল যে কোনো ক্ষেত্রে আবেদন করতে হলে আবেদনের তারিখ 02-01-2022 তারিখ পর্যন্ত এবং একই মাসে ফের 20-01-2022 থেকে 31-01-2021 পর্যন্ত আবেদন করতে পারবে।
পোস্ট মাধ্যমিক স্তরে আবেদন জমার করার শেষ তারিখ : পোস্ট মাধ্যমিকের যে কোনো শিক্ষা বর্ষ থেকে 31-01-2022 পর্যন্ত আবেদন করতে পারবে।
এছাড়াও আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন চেক করুন এবং প্রয়োজনে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন।
Official Website : Click HereOnline Application Link : Click Here
