পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের বিরাট সুখবর। রাজ্যের জেলায় ফের Data Entry Operator পদ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগ্রহী প্রার্থীরা 12 ফেব্রুয়ারী 2022 পর্যন্ত আবেদন করতে পারবে। জেলার ডাটা এন্ট্রির কাজে এই সমস্ত কর্মী আপাতত চুক্তি ভিত্তিক হিসেবে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই পদে চাকরি হলে জেলায় পোস্টিং দেওয়া হবে। মাসিক সাম্মানিক হিসাবে 13000 টাকা দেওয়া হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক এবং আগ্রহী তারা শেষ অবধি পড়বেন নিচে শূন্য পদ সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হল -
শূন্যপদের নাম : Data Entry Operator
মোট শূন্যপদ : 2 টি
শিক্ষাগত যোগ্যতা : আগ্রহী প্রার্থীকে যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশ করতে হবে। এছাড়াও প্রার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও কম্পিউটারের যাবতীয় কাজ জানতে হবে যেমন MS Word , Excel ।
বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
মাসিক বেতন : প্রতি মাসে 13000 টাকা।
আবেদন পদ্ধতি : আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। আবেদন পত্র দুটি মাধ্যমে জমা করতে পারবে। সরাসরি নিচে উল্লেখিত অফিসের ড্রপ বক্সে অথবা রেজিস্ট্রার পোস্ট অফিসের মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবে।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন?
1.আধার / ভোটের কিংবা ড্রাইভিং লাইসেন্স
2. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র
3.শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডকুমেন্টস
4. কম্পিউটার সার্টিফিকেট
5. কাস্ট সার্টিফিকেট
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি সঙ্গে নিজের সই করে আবেদন পত্রের সঙ্গে লাগিয়ে জমা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত পরবর্তী আপডেট অফিসিয়াল ওয়েবসাইট এ দেওয়া হবে সেখান থেকে দেখেনিতে পারেন।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা : The Director, Directorate of Cinchona and Other Medicinal Plants, West Bengal, PO. Mungpoo, Dist Darjeeling, Pin-734313
এছাড়াও আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন।
অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন
অফিসিয়াল নোটিশ : ক্লিক করুন
👉প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন Telegram Channel
