পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের বিরাট সুখবর। এবার পশ্চিমবঙ্গ জলপথ অথোরিটিতে Data Entry Operator ও Multitasking Staff নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো যায়গা থেকে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাশ বা গ্রেজুয়েট পাশ তারা আগ্রহী হলে আবেদন করতে পারবে। সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হবে। ভারতীয় জলপথ অথোরিটিতে গঙ্গা, ফারাক্কা ও সাহিগঞ্জ বিভাগে DEO ও MTS পদে নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই শেষ অবধি পড়বেন নিচে সবিস্তারে আলোচনা করা হল -
শূন্যপদের নাম - Data Entry Operator (DEO) ও Multitasking Staff (MTS)
মোট শূন্যপদ :4 টি
নিচে প্রত্যেক পদ ও তার যোগ্যতা উল্লেখ করা হল -
1. Multitasking Staff( MTS)
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও প্রার্থীকে সরকারি কিংবা বেসরকারি সেক্টর কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে হিন্দি ভাষায় কথোপকথন দক্ষতা ভালো হতে হবে।
বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 18-35 বছরের মধ্যে তাহলে আবেদন করতে পারবে।
মাসিক বেতন : এই পদে মাসিক বেতন হিসেবে 18000 টাকা দেওয়া হবে।
2. Data Entry Operator (DEO)
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশ করতে হবে এবং সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ সহ কম্পিউটারের যাবতীয় কাজ জানতে হবে। যেমন MS Word, Excel, আরও যাবতীয় । এছাড়াও প্রার্থীকে একই ফিল্ডে কাজ করার কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষায় কথোপকথন দক্ষতা ভালো হতে হবে।
বয়স : এই পদে আবেদন করতে হলে বয়স হতে হবে 18-35 বছরের মধ্যে।
মাসিক বেতন : এই পদে মাসিক বেতন হিসেবে 20000 টাকা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। এখানে নিদিষ্ট কোনো আবেদন পত্র দেওয়া হয়নি তবে আপনি একটি বায়োডাটা তৈরি করে তা নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করে দেখেনিবেন।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন?
1. মাধ্যমিক এডমিট
2. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
3. বায়োডাটা সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি
4. অভিজ্ঞতা ( যদি থাকে)
5. অন্যান্য যদি থাকে
আবেদন পত্র পাঠানোর ঠিকানা : To the director, IWAY, PIU Kolkata, P-78,Garden Reach Road,Kolkata -700043.http://iwai.nic.in/
নিয়োগ প্রক্রিয়া : লিখিত পরীক্ষা ছাড়াই শুধু ইন্টারভিউ ও শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন দেখতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন। সেখানে বিস্তারিত দেওয়া রয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন
অফিসিয়াল নোটিশ : ক্লিক করুন
আরও চাকরির খবর পেতে হলে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করুন : চাকরির খবর
👉প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন Telegram Channel
