নতুন বছরের শুরুতে একের পর এক সুখবর। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের নয়া নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অধিনে গ্রুপ সি(Group C) সমতুল্য কো-অর্ডিনেটর পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নিয়োগের ক্ষেত্রে কোনো পরীক্ষা ছাড়াই শুধু ইন্টারভিউ-র মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। আরও জানানো হয়েছে, এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তি ভিত্তিক হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী 03.01.2022 পর্যন্ত নিয়োগ করা হবে, আরও জানানো হয়েছে এর পর সময়সীমা বৃদ্ধি করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চলতি জানুয়ারি মাসের 7 তারিখে ইন্টারভিউ শুরু করা হবে।যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক এবং যোগ্য তারা আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ দেখেনিবেন। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে হলে নিচে শেষ অবধি পড়বেন -
যে পদে নিয়োগ করা হবে : স্বাস্থ্য দপ্তরে কো-অর্ডিনেটর পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীকে পোস্ট গ্রেজুয়েট ডিগ্রি / ডিগ্রি ইন হেল্থ কেয়ার ম্যানেজমেন্ট / হসপিটাল এডমিনিস্ট্রেশন ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন।
এছাড়াও আবেদনকারীকে এমএস ওয়ার্ড ও এমএস এর যাবতীয় কাজ জানতে হবে।
এর পাশাপাশি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার থাকবে।
বয়স: আবেদনকারীর বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত হলে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
আবেদন পদ্ধতি : ইন্টারভিউ-র আগে কোনো আবেদন পত্র জমা করতে হবে না কিন্তু ইন্টারভিউ-র দিন আবেদন পত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে।
WBSSC-র সমতুল্য শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
সাক্ষাৎকারের স্থান ও তারিখ : Office Of The Basirhat Health District, Basirhat DH Compound, Badartala, Basirhat 743292.
Date : 7 January 2022
Reporting Time : 11 AM
সাক্ষাৎকারের দিন প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ :
1. আবেদন পত্র ( যা নিচে লিঙ্ক দেওয়া হবে)
2. মাধ্যমিক এডমিট কার্ড
3. মাধ্যমিক থেকে উচ্চ যোগ্যতা পর্যন্ত সমস্ত ডকুমেন্টস
4. আধার/ ভোটার / প্যান কার্ড
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি ইন্টারভিউ এর দিন নিয়ে আসতে হবে।
মাধ্যমিক পাশে 107 জন স্কুল স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
এছাড়াও আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে কিংবা অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন।
Official Notification : Click Here
Application Form : Download Here
Official Website : Click Here
আরও নতুন নতুন চাকরির খবর পড়ুন
পশ্চিমবঙ্গের বন্ধন ব্যাঙ্কে প্রচুর Group C নিয়োগের বিজ্ঞপ্তি। পরীক্ষা ছাড়াই নিয়োগ।
মাধ্যমিক পাশে 'তসর বন্ধু ' প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
