পশ্চিম
বঙ্গে সরকারি চাকরি করতে আগ্রহী প্রার্থীদের জন্য নয়া বিরাট সুখবর। পশ্চিমবঙ্গে যে কোনো প্রতিষ্ঠান থেকে শুধু মাধ্যমিক পাশ করতে পারলে এই পদে চাকরি পেতে পারেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু মাধ্যমিক পাশে শতাধিক গ্রুপ সি (Group C) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য এতো বড়ো সুযোগ যা হাতছাড়া করবেন না। পশ্চিমবঙ্গের যে কোনো যায়গা থেকে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা গ্রুপ সি (Group C) পদে আবেদন করতে ইচ্ছুক এবং তাদের উপর উল্লেখিত যোগ্যতা রয়েছে তারা শেষ অবধি পড়বেন নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হল -
শূন্যপদের নাম : গ্রুপ সি (Group C- Grade III)
মোট শূন্যপদ : 195 টি (তার মধ্যে 152 টি সাধারণ গোষ্ঠীর জন্য, 29 টি SC দের জন্য এবং 14 টি ST দের সংরক্ষিত)
শিক্ষাগত যোগ্যতা : আগ্রহী প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়া উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে কিন্তু মাধ্যমিক যোগ্যতার উপর ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়াও একই ফিল্ডে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।
আবেদনকারীর বয়স : সাধারণত অন্যান্য চাকরির সমতুল্য বয়স 18-50 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে।
আবেদন পদ্ধতি : আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। নিচে আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবেন।এছাড়াও আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ ভালো করে পড়বেন।
আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা করবেন?
1.বয়সের প্রমাণ
2. কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)
3. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস (Technical and non-technical)
4. পাসপোর্ট সাইজের ছবি
5. অভিজ্ঞতা প্রমাণ
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি সঙ্গে নিজের সই করে আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : লিখিত পরীক্ষা, Computer Test, Interview বা শিক্ষাগত যোগ্যতা, এই তিন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষা :মোট 60 নম্বরের Multiple Choice Questions এর পরীক্ষা নেওয়া হবে। নোটিশ থেকে পরীক্ষার বিষয় গুলি দেখেনিবেন।
Computer Test : প্রার্থীদের 20 নম্বরের Computer Test নেওয়া হবে। Computer MS Words MS Excel, এছাড়াও কম্পিউটার সম্মন্ধীয় আরও যাবতীয় কাজ জানতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : 20 নম্বর থাকবে। মাধ্যমিক থেকে পোস্ট গ্রেজুয়েট যোগ্যতা অনুযায়ী তা ভাগ করে দেওয়া হবে।
উপরে তিনটি প্রক্রিয়ার পর মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গের স্কুলে প্রচুর Teachers পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
নিয়োগের স্থান : পশ্চিমবঙ্গ অর্থাৎ Eastern Coal রিজনে এই সমস্ত কর্মী নিয়োগ করা।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা : Area GMs or HODs of Establishment or Workshop & HQ অফিসে ফর্ম জমা করতে হবে।
আবেদন জমা করার শেষ তারিখ : আবেদন জমা করতে পারবেন 15 ফেব্রুয়ারী 2022 এর মধ্যে।
আবেদন করার পূর্বে অথবা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন।
Official Notification + Application Form : Click Here
Official Website : Click Here
আরও পড়ুন পশ্চিমবঙ্গের জেলায় ICDS কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
