Primary Teachers : দুয়ারে প্রাইমারি শিক্ষক নিয়ে বিরাট ঘোষণা : প্রাইমারি শিক্ষা পর্ষদ
রাজ্যে একের পর এক বিজ্ঞপ্তি জারি করে চলেছে পশ্চিমবঙ্গ সরকার ও তার নানা দপ্তর। আমরা সকলে অবগত রাজ্যে গত 2 বছর পেরিয়ে গেলেও এখানো পর্যন্ত রাজ্য সহ গোটা দেশের শিক্ষা ব্যাবস্থা এখনো অস্বাভাবিক। বিশেষত রাজ্যের সমস্ত প্রাইমারি স্কুলে পরে রয়েছে বড়ো তালা। দীর্ঘদিন বন্ধ থাকায় স্কুলে ভরে গেছে ঘাস ও নোংরা আবর্জনা। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই ফের রাজ্য সহ গোটা দেশে করোনার প্রকোপ শুরু হয়ে গেছে। দীর্ঘদিন বন্ধ রাজ্যের প্রাইমারি স্কুল তাই বন্ধ থাকাকালীন প্রাইমারি শিক্ষক ও শিক্ষিকাদের(Primary Teachers) জন্য নয়া পদক্ষেপ নিল প্রাইমারি শিক্ষা পর্ষদ।
ইতিমধ্যে শিক্ষা দপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি জারি করে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুসারে জানানো হয়েছে,দীর্ঘদিন ধরে করোনা ভাইরাস সংক্রমণের জন্য সরকারি প্রাইমারি বিদ্যালয়গুলি বন্ধ রয়েছে। কিন্তু বিদ্যালয় বন্ধ থাকলেও বন্ধ থাকছেনা পঠন পাঠন ব্যবস্থা। ইতিমধ্যে ছাত্র ছাত্রীরা নতুন শ্রেনিতে উত্তির্ন হয়েছে। কিন্তু নতুন শ্রেনিতে উন্নীত হলে তাদের পড়াশোনার ক্ষেত্রে বিরাট অসুবিধায় ভুগছে তারা। তাই শিক্ষা দপ্তর ও প্রাইমারি শিক্ষা পর্ষদের নির্দেশে ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলার প্রাইমারি শিক্ষক ও শিক্ষিকাদের নিন্মলিখিত নির্দেশ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য অবর বিদ্যালয় পরিদর্শকদের অনুরোধ জানিয়েছে।
শিক্ষক ও শিক্ষিকাদের কী কী নির্দেশ দেওয়া হয়েছে?
1. প্রাইমারি শিক্ষক ও শিক্ষিকাদের তাদের স্কুলের ছাত্র ছাত্রীদের বাড়িতে সমস্ত সহকারী বই পেয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে হবে। তারপর বিষয় ভিত্তিক পাঠ সংক্রান্ত নির্দেশ দিতে হবে,পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশ দান করতে হবে।
চাকরির খবরঃ জেলা স্বাস্থ্য দপ্তরে মেডিক্যাল স্টাফ সহ গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি
2. প্রত্যেক শিক্ষক ও শিক্ষিকাকে সপ্তাহে তিনদিন করে এই সংক্রান্ত কাজে নিযুক্ত থাকতে হবে।
3. প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভার প্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকাকে এই ব্যপারে একটি পরিকল্পনা রচনা করতে হবে। এবং সংশ্লিষ্ট অবর বিদ্যালয় পরিদর্শককে অবহিত করতে হবে।
4. এই পঠনপাঠন সংক্রান্ত কাজের অগ্রগতি বিষয়ক একটি রিপোর্ট প্রতি সপ্তাহে বিদ্যালয়ের প্রধান কিংবা ভার প্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকা অবর বিদ্যালয় পরিদর্শক অফিসে জমা করতে হবে।
চাকরির খবরঃকন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
* উপরে উল্লেখিত কাজগুলি কোভিড-19 এর সমস্ত নিয়মবিধি মেনে করতে হবে।
