দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেলেও টেট 2017 সালের ফলাফল এখনো প্রকাশ করছে না প্রাইমারি পর্ষদ। এমনকি বেশ কয়েকবার আশ্বাস দিলেও টেট 2017(Primary Tet 2017) সালের রেজাল্ট এখনো বার করলো না শিক্ষা পর্ষদ। এদিকে 2017 সালের টেট পরীক্ষার রেজাল্ট না প্রকাশ করায় ধর্য়হারা হয়ে পরে টেট প্রার্থীরা। এদিন শীঘ্রই টেট 2017 সালের প্রকাশের দাবিতে অনশন শুরু করে টেট প্রার্থীদের একাংশ। দীর্ঘ অনশন চললেও টনক নড়ছে না পর্ষদ ও সরকার পক্ষের। তাদের দাবি মূখ্যমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী রেজাল্ট প্রকাশের আশ্বাস দিয়েও কেন এতদিন রেজাল্ট বের করা হল না কিন্তু রাজ্য পুলিশ তাদের এই দাবিকে উপেক্ষা করে অনশনে বাধা দেয়।এভাবেই একের পর এক আন্দোলনে বাধার সম্মুখীন হয়ে থাকে টেট প্রার্থীরা।
টেট প্রার্থীদের একাংশের দাবি, তারা দীর্ঘ দিন ধরে পরিকল্পনার মাধ্যমে ঠিক করে 5 জানুয়ারি 2022 এ এপিসি ভবনের সামনে অনশন ও অবস্থান বিক্ষোভ করবে। তাদের মূলত একটাই দাবি, শীঘ্রই প্রাইমারি টেট পরীক্ষা 2017(Primary Tet 2017)সালের ফলাফল প্রকাশ করতে হবে। তারা জানিয়েছে, ইতিপূর্বে বিধাননগর পুলিশ বিভাগ থেকে এই অবস্থান আন্দোলনের পার্মিশন নিয়ে ছিল কিন্তু সেই পার্মিশনের তোয়াক্কা না করে টেট প্রার্থীদের অবস্থান বিক্ষোভ রুখে দেয় তারা এমনকি সেই অবস্থান বিক্ষোভ থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, টেট প্রার্থীদের কাছে আন্দলোনের কোনো পার্মিশন কপি নেই তাই অবৈধ ভাবে আন্দোলন করায় পুলিশ তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করে।
দীর্ঘ 5 বছর আগে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল রাজ্যে তৃতীয় বারের মতো প্রাইমারিতে শিক্ষক নিয়োগ করা হবে। তার জেরে পর পর দুবার অনলাইনের মাধ্যমে আবেদনের পোর্টাল খোলে শিক্ষা পর্ষদ। প্রায় আড়াই লক্ষের মতো প্রার্থী টেট 2017(Primary Tet 2017)তে আবেদন করে। তারপর দীর্ঘ 4 বছর পর গত বছরের 31 জানুয়ারি টেট 2017 সালের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার পর পর্ষদ সভাপতির বক্তব্যে স্পষ্ট হয় যে 2021 সালের পুজোর আগেই প্রাইমারি 2017 রেজাল্ট বেরোতে পারে কিন্তু প্রায় 1 বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হলো টেট পরীক্ষার রেজাল্ট।
চাকরির খবরঃমাধ্যমিক পাশে জেলায় প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
দীর্ঘ সময় পার হওয়ার পর টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ না করায় অবশেষে পরিকল্পনার মাধ্যমে আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয় টেট প্রার্থীরা। কিন্তু তাদের এই দাবি দাওয়া সরকারের কাছে পৌছানোর আগে রাজ্য পুলিশ তাদের সেখান থেকে তাড়িয়ে দেয় এবং প্রয়োজনে কয়েকজন কে গ্রেফতারও করে পুলিশ। তবে সুত্রের মারফত জানা গিয়েছে, 2014 সালের সমস্ত কোর্ট কেস মিটলেই সরকার ফের নয়া নিয়োগের কথা ভাববে। দীর্ঘদিন ধরে কোর্ট কেসের কারনে বহু নিয়োগ বন্ধ রয়েছে কাজেই নয়া করে নিয়োগ নিয়ে ভাবা হচ্ছেনা। তবে কিছুদিনের মধ্যে ফলাফল প্রকাশ নিয়ে আপডেট জানাতে পারে পর্ষদ।
