অবশেষে সুদীর্ঘ সময় অপেক্ষার পর প্রকাশিত হল প্রাইমারি টেট 2017 পরীক্ষার ফলাফল (Primary Tet Result 2017) । 2017 সালে পর পর দুবার আবেদন গ্রহন করার করার পর মোট আবেদন জমা পরে প্রায় আড়াই লক্ষ।এর পর রেজাল্ট প্রকাশের দাবিতে একের পর এক আন্দোলন দেখা যায় কলকাতার বুকে। অবশেষে দীর্ঘ 4 বছর অপেক্ষার পর গত বছর অর্থাৎ 2021 সালের 31 শে জানুয়ারি টেট 2017 পরীক্ষা (Primary Tet Result 2017)নেওয়া হয়।
টেট 2017 (Primary Tet Result 2017) সালের পর পর দুবার আবেদন গ্রহন করার পর মোট আবেদন জমা পরে 2 লক্ষ 45 হাজার 314 জন প্রার্থীর। কিন্তু 31 জানুয়ারিতে সংঘটিত পরীক্ষায় অংশগ্রহণ করে মোট প্রায় 1 লক্ষ 90 হাজার হবু শিক্ষক যা প্রায় মোট আবেদনের প্রায় 85 শতাংশ। এদিকে রাজ্য প্রাইমারি শিক্ষা পর্ষদের(WBBSE) সভাপতি মাননীয় মানিক বাবু জানিয়েছেন, মোট 1 লক্ষ 90 হাজার টেট পরীক্ষায় অংশগ্রহণকারী হবু শিক্ষকের মধ্যে পাশ করে 9896 জন জন হবু শিক্ষক।
এদিন মানিক বাবু এও জানান, এবছর টেট 2017 (Primary Tet Result 2017) পরীক্ষায় পাশ করা শতকরা হার দ্বারাই 5 শতাংশে। 2017 সালে টেট পরীক্ষার ফলাফল এতো দেরি করে প্রকাশ করার কারন হিসেবে মানিক বাবু জানান, প্রাইমারি টেট 2017 -র ফলাফল প্রকাশ দেরিতে হওয়ার কারন হলো স্বচ্ছতা। এবারের টেট রেজাল্ট পুরোপুরি সচ্ছ ভাবে করা হয়েছে। এর কারন হলো বিগত বছরের টেট পরীক্ষায় ফলাফল প্রকাশে নানা অস্বচ্ছতা স্বীকার হয় প্রাইমারি শিক্ষা পর্ষদ (WBBSE)। সেই কারনের পুনরাবৃত্তি না ঘটাতে এবারে স্বচ্ছ ভাবে ফলাফল প্রকাশ করতে সময় কিছুটা বিলম্বিত হয়েছে।
তবে প্রাইমারি টেট 2017 (Primary Tet Result 2017)পরীক্ষার ফলাফল বেরোলেও ইন্টারভিউ ও নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য দিতে এই মুহুর্তে নারাজ প্রাইমারি শিক্ষা পর্ষদ। সেদিন সাংবাদিক সম্মেলনে মানিক বাবু এও জানান যে, প্রাইমারি টেট 2017 সালের ফলাফল প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া দুটি আলাদা আলাদা বিষয় তাদের একটির সঙ্গে অপরটির কোনো মিল নেই। প্রাইমারি শিক্ষা পর্ষদ (WBBSE) এখনো পর্যন্ত নিয়োগ বা ইন্টারভিউ নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করেনি। তবে রাজ্য সরকারের অনুমোদন মিললেই পরবর্তী ধাপে এগিয়ে যাবে প্রাইমারি শিক্ষা পর্ষদ।
এদিকে গত কয়েক মাস আগে কোর্টের নির্দেশ অনুযায়ী 2022 সালের 31 মার্চের মধ্যে ফের নয়া করে প্রাইমারি টেট নোটিফিকেশন জারি করতে হবে প্রাইমারি শিক্ষা পর্ষদকে। এও জানানো হয়েছে প্রাইমারি টেট 2017 সালের সমস্ত প্রক্রিয়া 2022 সালের মার্চের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের উপর ভিত্তি করে অভিজ্ঞ মহলের অনুমান এবছরের 31 মার্চের মধ্যে প্রাইমারি টেট নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা তীব্র। এও অনুমান করা হচ্ছে যেহেতু এবছর পাশের হার খুব কম এবং সংখ্যাও কম তাই নিয়োগ করতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না শিক্ষা পর্ষদ কে।
