Primary Tet 2022: সুখবর! ফের রাজ্যে প্রাইমারি টেট বিজ্ঞপ্তি। জানা গেলো তারিখ। www.wbbpe.org

Primary Tet 2022: সুখবর! ফের রাজ্যে প্রাইমারি টেট বিজ্ঞপ্তি। জানা গেলো তারিখ। 

রাজ্যের টেট প্রার্থীদের জন্য ফের বিরাট সুখবর। রাজ্যে 2022 এ ফের প্রাইমারি টেট নিয়োগ হতে চলেছে। এদিকে নয়া টেট নোটিশ জারি করার সম্ভাব্য তারিখ জানা গেলো। এদিকে দীর্ঘ অপেক্ষার পর প্রাইমারি টেট 2017 সালের ফলাফল প্রকাশ করা হয় গত 10 শে জানুয়ারি 2022। প্রাইমারি টেট 2017 সালে মোট আবেদন পরে প্রায় 2.5 লক্ষ প্রাইমারি প্রশিক্ষণ প্রাপ্ত হবু শিক্ষক। সুদীর্ঘ অপেক্ষার পর গত বছর 31 শে জানুয়ারি প্রাইমারি টেট 2017 -র পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষায় উপস্থিত হয় 1.9 লক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত হবু শিক্ষক। পরীক্ষার ফলাফল প্রকাশ হলে পর্ষদ স্পষ্ট করে প্রাইমারি টেট 2017 মোট সাফল্য লাভ করেছে 9896 জন হবু শিক্ষক যা মোটের উপর 4-5 শতাংশে পৌছায়। 



Primary Tet নিয়োগ নিয়ে পর্ষদ সভাপতির বক্তব্য 

এদিকে পর্ষদ সভাপতি মাননীয় মানিক বাবু জানান, 'যতজন প্রার্থী পাশ করেছে প্রত্যেকেই নিয়োগ হবেন, এই মর্মে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সরকারও এর আগে ঘোষণা করেনি। মেধার ভিত্তিতে যারা চাকরি পাওয়ার উপযুক্ত তারা পেয়ে গিয়েছেন। ভবিষ্যতেও মেধার ভিত্তিতেই নিয়োগ হবে। একটি চাকরির পরীক্ষায় সবাই নিয়োগ পাননা। যাঁরা মেধার ভিত্তিতে উপরের দিকে থাকেন, কেবল তাঁরাই নিয়োগ পান। তাই যাঁরা আন্দোলন করছেন, তাঁদের কেউ যদি পর্ষদে এসে প্রমান করতে পারেন যে ১৬,৫০০ আসনের মধ্যে একটি আসনও শূন্য আছে এবং তিনি সেই পদ যোগ্য তবে আমি পর্ষদ সভাপতি হিসাবে কথা দিচ্ছি তাকে চেয়ারে বসিয়ে চাকরি দেব।  ১৬৫০০ শূন্য পদে নিয়োগ হয়েছে। ৭৩৮ পদে এখনও নিয়োগ হয়নি।'

Primary Tet 2022: জানা গেলো সম্ভাব্য তারিখ 

এদিকে পর্ষদ সুত্রে জানা গিয়েছে, রাজ্যে 2022 সালে ফের চতুর্থ বারের মতো Primary Tet নিয়োগ হতে চলেছে। সেই মর্মে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করবে পর্ষদ। এও জানা গিয়েছে, Primary Tet 2022 এর বিজ্ঞপ্তি জারি করতে পর্ষদ বেশি সময় নেবে না কেননা Primary Tet 2017 সালের মতো এবারে দেরিতে নিয়োগ করা হবে না। Primary Tet 2014 থেকে গোটা রাজ্যে এ পর্যন্ত প্রায় 55 হাজারের মতো প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হয় কিন্তু Primary Tet 2017 তে পাশের সংখ্যা শুধু 9896 জন যা Primary Tet 2014 সালের ধারের কাছেও নেয়। তাই Primary Tet 2017 এর পর ফের Primary Tet পরীক্ষা নিতে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে না WBBPE। সুত্রের মারফত জানা গিয়েছে, এ বছরের মার্চ মাসের শেষ সপ্তাহ বা এপ্রিল মাসের প্রথম দিকেই ফের Primary Tet 2022 নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে WBBPE। 

Primary Tet 2022 এ আবেদন করতে কী যোগ্যতা লাগবে?

Primary Tet 2022 এ আবেদন করতে হলে আবেদনকারীর নূন্যতম যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে 50 শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়াও NCTE অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে অবশ্যই শিক্ষক প্রশিক্ষণ নিতে হবে। যে সমস্ত প্রার্থীরা এই যোগ্যতার অধিকারী কেবল তারাই এই পরীক্ষায় আবেদন করতে পারবে। 

Primary Tet 2022 এর পূর্ণ সিলেবাস কী 

Primary Tet  2022 পাশ করতে হলে প্রার্থীকে 5 বিষয়ের উপর পড়াশোনা করতে হবে। প্রত্যেক বিষয়ে মোট 30 নম্বর করে 30 টি প্রশ্নের উত্তর করতে হবে। 5 টি বিষয়ে মোট 150 নম্বরের পরীক্ষা হবে এবং 150 টি প্রশ্ন থাকবে। সবমিলিয়ে মোট আড়াই ঘন্টার মধ্যে টেট পরীক্ষা শেষ করতে হবে। প্রার্থীদের যে যে বিষয়ে পড়তে হবে তা হল - বাংলা(Bengali), ইংরেজি(English),অঙ্ক( Mathematics),পরিবেশ বিজ্ঞান (Environment Science),পেডাগোজি (Child Pedagogy)। 

How To Apply Primary Tet 2022? 

Primary Tet 2022 এ আবেদন করতে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.wbbpe.org এ ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এছাড়াও বিজ্ঞপ্তি প্রকাশ করলে সমস্ত কিছু উল্লেখ করা হবে। আবেদনের লিঙ্ক ক্লিক করে আপনার সমস্ত ডিটেইলস পূরণ করার পর সাধারণ ও ওবিসিদের জন্য 100 টাকার আবেদন ফী জমা করতে হবে। ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে। এছাড়াও এসসি, এসটিদের জন্য 50 টাকার আবেদন ফী জমা করতে হবে। এর ফাইনাল সাবমিট করে প্রিন্ট কপি নিজের কাছে রাখবেন।