PRIMARY TET:31 মার্চের মধ্যে ফের টেট ,শুধু D.EL.ED নয় B.ED-রাও আবেদন করতে পারবে। রইল বিস্তারিত

 PRIMARY TET:31 মার্চের মধ্যে ফের টেট ,শুধু D.EL.ED নয় B.ED-রাও আবেদন করতে পারবে। রইল বিস্তারিত 

পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য ফের এক বিরাট সুখবর। রাজ্যে ফের হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা। সুদীর্ঘ সময় পর প্রাইমারি টেট 2017 সালের গত 10 জানুয়ারি ফলাফল প্রকাশ করে আর এদিকে এই ইঙ্গিত স্পষ্ট করে যে, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী তারা প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল বের করেছে।



সুপ্রিম কোর্টের নির্দেশ ,রাজ্যে শীঘ্রই ফের প্রাইমারি TET 

 সুপ্রিম কোর্টের তরফে গত কয়েক মাস আগে জানানো হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ কে খুব শীঘ্রই প্রাইমারি টেট 2017 সালের রেজাল্ট করতে হবে।  এমনকি এও জানানো হয়েছিল 2017 সালের নিয়োগ প্রক্রিয়া শেষ করার পর 2022 সালের 31 মার্চ এর আগে ফের রাজ্যের নতুন করে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি জারি করতে হবে। গত 10 এ জানুয়ারি প্রাইমারি টেট 2017 সালের ফলাফল প্রকাশ করলে পর্ষদ স্পষ্ট করে যে কোর্টের নির্দেশ মতো তারা ফলাফল প্রকাশ করেছে এবং পাশ প্রার্থীদের নিয়োগ শীঘ্রই করবে। এর পাশাপাশি পরবর্তী প্রাইমারি টেট পরীক্ষার বিজ্ঞপ্তিও 31 শে মার্চের মধ্যে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে।

নতুন প্রাইমারি TET পরীক্ষায় B.ED রাও 

এদিকে রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়মে বিরাট রদবদল আসতে হতে চলেছে। এতদিন ধরে রাজ্য প্রাথমিক টেট পরীক্ষায় শুধু মাত্র উচ্চ মাধ্যমিক এবংD.EL.ED করা প্রার্থীরা আবেদন করতে পারতো কিন্তু এবার থেকে এই নিয়মের বিরাট রদবদল হতে চলেছে রাজ্যে। নতুন নিয়মে NCTE-র গাইডলাইন অনুযায়ী এবার থেকে রাজ্য প্রাথমিক টেট পরীক্ষায় বসতে চলেছে B.ED এবং গ্রেজুয়েট প্রার্থীরাও। এমনকি রাজ্য প্রাথমিক টেট পরীক্ষায় বসতে গেলে গ্রাজুয়েশন এ 50% নাম্বার অবশ্যিক নয় ।যদি কোনো প্রার্থীর গ্রাজুয়েশনে 50% নাম্বার না থাকে তাহলে তারা M.ED এ  55% নম্বর পেলে সেই অগ্রাধিকার পেয়ে যাবে।

NCTE-র গাইডলাইন অনুযায়ী রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ম বদল

NCTE-র গাইডলাইন অনুযায়ী শিক্ষক নিয়োগে আরো বিরাট বড় রদবদল আসতে চলেছে। আগামীতে SSC-র মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় শুরু হচ্ছে নতুন নিয়ম যেখানে প্রত্যেক প্রার্থীকে প্রাইমারি এবং আপার প্রাইমারির সমতুল্য হিসাবে টেট পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। সব মিলিয়ে রাজ্যে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিরাট রদবদল আসতে চলেছে।

More Job:মাধ্যমিক পাশে Bandhan Bank এ ফের 8 হাজার কর্মী নিয়োগ। বাড়িতে বসে আবেদন করলেই চাকরি। 

PRIMARY TET 2022 এর 31 মার্চের মধ্যে ফের বিজ্ঞাপ্তি 

সূত্রের মারফত খবর 2022 সালে 31 মার্চের মধ্যেই আবারো রাজ্যে নতুন করে প্রাথমিক টেট পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে এবার শুধু উচ্চ মাধ্যমিক ও D.EL.ED প্রশিক্ষণ প্রাপ্তরা বসতে পারবে না পরীক্ষায় অংশগ্রহণ করবে B.ED প্রার্থীরাও। সব মিলিয়ে আগামী টেট পরীক্ষায় বিরাট প্রতিযোগিতার মাধ্যমে এ চাকরি পেতে হবে সমস্ত হবু শিক্ষকদের। কেননা প্রাথমিক টেট 2017 সালে শুধুমাত্র D.EL.ED প্রার্থীরা আবেদন করতে পেরেছিল কিন্তু গত 10 জানুয়ারি স্পষ্ট করে দেয় সেখানে পাসের হার মাত্র 4 থেকে 5 শতাংশ। রাজ্যের নয়া টেট পরীক্ষায় D.EL.ED সমেত B.ED রাও পরীক্ষায় বসলে আরো উচ্চ পর্যায়ের প্রতিযোগিতা লক্ষ্য করা যাবে।

MORE JOB : জেলায় 227 Group C ও D সহ আরো বহু শূন্যপদে কর্মী নিয়োগ । APPLY NOW