পশ্চিমবঙ্গে Primary, Upper Primary ও High school-এ প্রচুর শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি।

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর । এবার নতুন বছরে ফের রাজ্যের স্কুলে প্রচুর প্রাইমারি, আপার প্রাইমারি ও হাইস্কুলে প্রচুর শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এবং মহিলা ও পুরুষ উভয় আবেদনের যোগ্য। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শর্ট লিস্টের প্রার্থীদের 1 ঘন্টার মধ্যে লিখিত পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় সাফল্য পেলে চাকরিতে জয়েন করা হবে। যে সমস্ত প্রার্থীরা শিক্ষকতার চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই শেষ অবধি পড়বেন নিচে প্রত্যেক শূন্যপদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল -



নিচে বিভিন্ন শিক্ষক পদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল -

1. নার্সারি শিক্ষক( Nursery Teachers)  : 

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্রেজুয়েট পাশ সঙ্গে সঙ্গে D.EL.ED করা থাকলে আবেদন করতে পারবে। 

2. প্রাইমারি শিক্ষক (Primary Teachers) 

যে যে বিষয়ে প্রাইমারি (I-V) শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে : ইংরেজি, হিন্দি, অঙ্ক, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও শারীরিক শিক্ষা। 

শিক্ষাগত যোগ্যতা : বিষয়ের উপর গ্রেজুয়েট পাশ করতে হবে সঙ্গে B.ED বা B.PED এছাড়াও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। 

3. আপার প্রাইমারি ও হাইস্কুল শিক্ষক ( Upper Primary & High School Teachers) 

যে যে বিষয়ে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে : ইংরেজি, হিন্দি, বিজ্ঞান ( ফিজিক্স, ক্যামিস্ট্রি, বায়োলজি) , ইতিহাস,  পলিটিক্যাল বিজ্ঞান। 

শিক্ষাগত যোগ্যতা : অনার্সে গ্রেজুয়েট পাশ বা পোস্ট গ্রেজুয়েট পাশ সঙ্গে B.ED  ও টিচিং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। টিচিং অভিজ্ঞতা CBSE বা ICSE স্কুলে থাকলে বেশি প্রাধান্য দেওয়া হবে। 

4. উচ্চ মাধ্যমিক শিক্ষক 

যে যে বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে : ইংরেজি, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, অঙ্ক, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স ও ফাইন আর্ট প্রভৃতি। 

শিক্ষাগত যোগ্যতা : MA/ M.SC/ MCA পাশ সঙ্গে বিএড পাশ করতে হবে এবং 2-3 বছরের টিচিং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার থাকবে।  টিচিং অভিজ্ঞতা CBSE বা ICSE স্কুলে থাকলে বেশি প্রাধান্য দেওয়া হবে। 

৫. Music Teacher 

শিক্ষাগত যোগ্যতা : মিউজিকে গ্রেজুয়েট বা পোস্ট গ্রেজুয়েট পাশ করলে আবেদন করা যাবে। 

★ এই সমস্ত শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ ইংরেজি মাধ্যমে হয়ে থাকবে তাই আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ দেখেনিবেন।

আবেদন পদ্ধতি : ইমেইল করে সরাসরি বায়োডাটা পাঠাতে হবে। নিচে ইমেইল এড্রেস দেওয়া হবে। 

আবেদন কীভাবে করবেন? 

প্রথমে বায়োডাটা / CV বানাতে হবে এবং সেখানে অবশ্যই আপনার বৈধ ইমেইল ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং একটি হাতে লিখিত আবেদন পত্র ও তাতে পদের নাম উল্লেখ করতে হবে যে পদে আবেদন করতে ইচ্ছুক। 

মাধ্যমিক পাশে Jio-তে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। 

আবেদন জমার শেষ তারিখ : 20-01-2022 এর মধ্যে আবেদন পত্র জমা করতে হবে। ইমেইল এড্রেস নিচে দেওয়া হবে। 

iisasansolcareers2022@gmail.com

আরও বিস্তারিত জানতে নিচে নোটিশে ছবি উল্লেখ করা হল - 

রাজ্যের 4 BDO অফিসে Data Entry Operator পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ